এক্সপ্লোর

New Barrackpore Fire:  খোঁজ মিলল গেঞ্জি কারখানার চার নিখোঁজ শ্রমিকের, সিঁড়িতে উদ্ধার দগ্ধ দেহ

পরিবার দেহ সনাক্ত করার পর নিখোঁজদের মৃত বলে ঘোষণা করবে প্রশাসন

কলকাতা: তিনদিনের মাথায় খোঁজ মিলল নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার চার শ্রমিকের। কারখানার সিঁড়িতে মিলেছে দগ্ধ দেহ। পরিবার দেহ সনাক্ত করার পর নিখোঁজদের মৃত বলে ঘোষণা করবে প্রশাসন। 

বুধবার রাত ৩টে নাগাদ নিউ ব্যারাকপুরের শিল্প তালুকের ওই হোসিয়ারি কারখানায় আগুন লাগে। সেখানেই কাজ করছিলেন চার শ্রমিক। আগুন লাগার পর থেকেই চারজনের খোঁজ মিলছিল না। আশঙ্কা ছিল, যে তাঁরা সম্ভবত ভেতরে দগ্ধ হয়ে মারা গিয়েছেন। সত্য়ি হল সেই আশঙ্কা।

৩৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও, ৭২-ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও এদিন সকালে ওই বাড়িতে কোথাও কোথাও আগুনের শিখা দেখা যায়। আজ সকালে বাড়ির ভিতরে ড্রোনের মাধ্যমে সন্ধান চালানো হয়। 

ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে তিনতলা বাড়ির একাংশ। আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন সিভিল ইঞ্জিনিয়াররা। বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হবে কি না, তা নিয়ে তাঁদের মতামত চাওয়া হবে।  

তিন তলা বাড়ির একদিকের অংশে ছিল গেঞ্জির কারখানা। অন্য একটি অংশে তিনতলা জুড়ে ছিল গুদাম।  দমকল সূত্রে খবর, গুদামে স্যানিটাইজার, অ্যান্টিসেপ্টিক, পিপিই কিট, ডায়পার, প্লাস্টিকের বোতল, অক্সিজেন ক্যানিস্টারের মতো দাহ্য বস্তু মজুত থাকায় আগুন ভয়াবহ চেহারা নেয়। 

বৃহস্পতিবার কারখানার লোহার গেট কেটেও আগুনের প্রচণ্ড তাপে ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। শুক্রবারও ভিতরে ঢুকতে পারেনি উদ্ধারকারী দল। বেলা সাড়ে ১২টা নাগাদ পেলোডার দিয়ে ভেঙে ফেলা হয় কারখানার দেওয়াল। 

দমকলের ১৫টি ইঞ্জিন যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন পুলিশকর্মীরা বাইরে থেকে কারখানার ভিতরে নজরদারি চালানোর চেষ্টা করেন। বিকেল ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় কুলিং। 

দেড় দিন ধরে জ্বলতে থাকা বিল্ডিংয়ে জল দিতে থাকেন দমকলকর্মীরা। দেখা যায়, তিনতলা বিল্ডিংয়ের সারা শরীর জুড়ে তৈরি হয়েছে ফাটল। বেঁকে গিয়েছে বিম। 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিজি ফায়ার, ডিআইজি ফায়ার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার।  দমকলের একটি গাড়ির মধ্যেই দমকলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তাঁরা।  দমকলমন্ত্রী সুজিত বসু জানান, পূর্ত দফতরের আধিকারিকরা বিল্ডিং দেখে স্ট্রাকচারাল রিপোর্ট দেবেন। বিপজ্জনক নয়, এমন রিপোর্ট পেলে তবেই ভিতরে ঢুকবেন ফায়ার ও পুলিশের লোকেরা। নইলে পুরো বিল্ডিং ভেঙে ফেলা হবে।

গত ৮ মার্চ, স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন নেভাতে গিয়ে, চার দমকল কর্মীর মৃত্যু হয়। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চায় না দমকল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget