এক্সপ্লোর

রঙের কারসাজিতে সাদা কাগজ বদলে যাচ্ছে টাকায়, দাম এক লাখ! নিউটাউন থেকে গ্রেফতার ২ প্রতারক

সাদা কাগজের ওপর লাগাতে হবে একটা বিশেষ রং। তারপর সেটাকে একটা সাদা কাগজে মুড়ে হাতে করে ঘোরাতে হবে। ব্যাস, তৈরি একটা কড়কড়ে নোট। বিশেষ এই রঙের দাম এক লাখ টাকা! এ ঘটনায় নিউটাউন থেকে ধরা পড়েছে ২ প্রতারক।

কলকাতা: সাদা কাগজের ওপর লাগাতে হবে একটা বিশেষ রং। তারপর সেটাকে একটা সাদা কাগজে মুড়ে হাতে করে ঘোরাতে হবে। ব্যাস, তৈরি একটা কড়কড়ে নোট। বিশেষ এই রঙের দাম এক লাখ টাকা! এ ঘটনায় নিউটাউন থেকে ধরা পড়েছে ২ প্রতারক। একটা নয়, লোক ঠকানোর জোড়া পদ্ধতি।  প্রথমত, নানারকম রং মিশিয়ে টাকা দিয়ে নতুন টাকা তৈরি করা। দ্বিতীয়ত, ডলার ভাঙানোর নাম করে প্রতারণা। ঠিক কেমন  এই পদ্ধতি? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতারকরা প্রথমে একটি টাকায় আগে থেকে রং করে সাদা কাগজে মুড়ে ব্যাগের মধ্যে রাখত। এরপর তারা সবার সামনে একটি সাদা কাগজে রং করে আর একটি সাদা কাগজে মুড়ে দিত। শেষে হাতের কারসাজিতে ব্যাগের মধ্যে আগে থেকেই রাখা রং করা টাকা বের করে হাতের তালুতে রেখে ঘোরাত। কিছুক্ষণ পরে সেটাই হাত থেকে বের করে বলত, সাদা কাগজ টাকা হয়ে গিয়েছে। প্রতারকরা দাবি করত, বিশেষ এই কালির দাম এক লাখ টাকা। দ্বিতীয় পদ্ধতি ছিল ডলার ভাঙানোর। প্রতারকরা সাধারণ মানুষের কাছে গিয়ে সমস্যার কথা বলত। অল্প টাকার বিনিময়ে ডলার ভাঙানোর জন্য আবেদন জানাত তারা। কেউ রাজি হলে তাঁকে ডলারের ফটোকপি দিয়ে টাকা নিয়ে চম্পট দিত তারা।
আজ সকালে পুলিশ খবর পায়, তারুলিয়া এলাকায় ঘোরাফেরা করছে ২ সন্দেহজনক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় তাঁদের গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ধৃত ২ ব্যক্তির নাম দেবাশীষ মন্ডল ও সৌরভ মল্লিক। উভয়েই বাসন্তীর বাসিন্দা। ধৃতদের থেকে ৮ টি বিভিন্ন কালারের ছোট বোতল, একটি ছোট স্পিরিটের বোতল, ৩ টি ১০০ ডলারের রঙিন ফটোকপি নোট, দুই বান্ডিল ১০০০ টাকার মাপের কাগজ উদ্ধার করা হয়েছে। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।

সেরা শিরোনাম

News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget