এক্সপ্লোর
পিছল আগামী বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক

কলকাতা: পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষা হবে ১২ মার্চ থেকে ২১ মার্চ। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ দিন পিছোল মাধ্যমিক। পাশাপাশি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৮ সালের পরীক্ষা হবে ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল। সেক্ষত্রে উচ্চমাধ্যমিক পিছোচ্ছে ১২ দিন। প্রথা ভেঙে ফল প্রকাশের দিন এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরবর্তী পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি। আজ তা জানানো হল। সামনের বছরের পঞ্চায়েত ভোটের জন্যই পরীক্ষাসূচির এই বদল বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।
Before You Go
Taratala Incident: সংগঠিত গাফিলতির কারণেই তারাতলায় ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউন!





















