এক্সপ্লোর

North 24 Parganas: ভাটপাড়ায় শ্যুটআউট, দুষ্কৃতীদের নিশানায় যুব তৃণমূল নেতা

গুলি আঙুল ছুঁয়ে বেরিয়ে যাওয়ায়, প্রাণে বেঁচেছেন তিনি

সমীরণ পাল, ভাটপাড়া: বিরাটি শ্যুটআউটে তৃণমূল কর্মী খুনের পর এক সপ্তাহও কাটেনি। ওই হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ফের গুলি চলল উত্তর ২৪ পরগনায়! ভাটপাড়ায় দুষ্কৃতী নিশানায় চলে এলেন এক যুব তৃণমূল নেতা। গুলি আঙুল ছুঁয়ে বেরিয়ে যাওয়ায়, প্রাণে বেঁচেছেন তিনি। হামলার দায়ভার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের রাতে, উত্তর ২৪ পরগনার বিরাটিতে শ্যুটআউটে খুন হন তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত। তার ঠিক পাঁচ দিনের মাথায় ভাটপাড়ায় দুষ্কৃতী নিশানায় এক যুব তৃণমূল নেতা। ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি চন্দন দাস। অভিযোগ, সোমবার রাতে রায় বাহাদুর রোডে বাড়ির কাছে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় অন্ধকার থেকে এসে এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন চন্দন। আক্রান্ত যুব তৃণমূল নেতার অভিযোগ, হামলার আগে হুমকি চিঠি দেওয়া হয়েছিল তাঁকে। ভাটপাড়ার তৃণমূল নেতার চন্দন দাসের দাবি, এই ঘটনাটা প্রথম না। ২০২০ সালে আমার বাইকের ওপর হামলা। বাইক থেকে ফেলে পিস্তলের বাঁট দিয়ে হামলা। পায়ে চোট লেগেছিল। পরশু রাতে একটা চিঠি ফেলা হয়। বেডরুমে ফেলা চিঠিতে ধমকি দেওয়া হয়, তুমি টাউনে আসতে চলেছ বা যুব সভাপতি নেতা হতে চলেছ, তোমাকে দেখে নেব। হিন্দি ভাষায় চিঠি দেওয়া হয়েছে।

হামলার দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাটপাড়ার বিজেপি নেতা উমাশঙ্কর সিংহ বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ভটাপাড়ার তৃণমূল চেয়ারম্যান ধরম পাল গুপ্ত বলেন, এটা আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়। বিজেপিই এসব করছে। পুর নির্বাচন আসছে। বিজেপির কাউকে তৃণমূলে নেওয়া হবে না। উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে হাড়োয়ার ট্যাংরামারিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যান এক তৃণমূল কর্মী ও তৃণমূল সমর্থক এক বৃদ্ধা। ওই দিনই রাতে বিরাটিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক তৃণমূল নেতা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget