এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তৃণমূল, দ্রুত শুনানির আর্জি খারিজ, হবে সোমবার

কলকাতা: বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবারই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করেন মামলা। এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য। বিচারপতিরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কী চান? কমিশনের সচিব তখন বলেন, সিঙ্গল বেঞ্চ আপাতত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। আমরা এনিয়ে মামলা করতে চাই। বিচারপতিরা মামলা গ্রহণ করে জানান, শুনানি হবে সোমবার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট প্রক্রিয়া স্থগিত রয়েছে। শুক্রবারই মামলার শুনানি হোক। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তখন বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমি আদালতের কোনও নিয়মের অন্যথা করিনি। এখনও করব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরও অনুরোধের সুরে বলেন, জানি শনিবার আদালত বন্ধ থাকে। তাও যদি বিশেষ বন্দোবস্ত করে শুনানি চালানো যায়। বিচারপতিরা অবশ্য সাফ জানিয়ে দেন, শুনানি সোমবারই হবে। প্রসঙ্গত, সিঙ্গল বেঞ্চও সোমবার পর্যন্তই ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ সোমবার আদালত কী বলে, তার ওপরই নির্ভর করছে পঞ্চায়েত ভোট ঘোষিত সূচি অনুযায়ী হবে, না পিছোবে। তৃণমূল অবশ্য জানিয়েছে, তারা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপিও। শুক্রবার সিপিআইয়ের তরফে কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে আরেকটি মামলা করা হয়েছে। প্রার্থীরা মনোনয়ন দিতে পারেনি, এই অভিযোগ জানিয়ে তারা পঞ্চায়েত ভোট পিছনোর আর্জি জানিয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget