এক্সপ্লোর

PM Modi At Visva-Bharati: "দেশে যেন ভয়ের পরিবেশ না থাকে, জ্ঞান যেন মুক্ত হয়...", বিশ্বভারতীর শতবর্ষ উৎসব উদযাপনে মোদি

গুজরাতের সঙ্গে গুরুদেবের গভীর যোগের কথাও এদিন মনে করিয়ে দেন মোদি। বলেন, ক্ষুধিত পাষাণের একটা অংশ গুজরাতে থাকাকালীন লেখা...

নয়াদিল্লি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি।

ভার্চুয়াল বার্তায় তিনি বলেন, ‘সংস্কৃতি-সাহিত্যে ভরপুর এই বাংলা। পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ, দুই ভাবধারার জন্ম বিশ্বভারতীতে।’

তাঁর আশা, ‘দেশে যেন ভয়ের পরিবেশ না থাকে, জ্ঞান যেন মুক্ত হয়। নতুন জাতীয় শিক্ষানীতিতে মুক্ত জ্ঞানের কথা।’

মোদি বলেন, ‘বিশ্বভারতী মানেই গুরুদেবের চিন্তন, দর্শনের স্বার্থক রূপ। কবিগুরুর এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জুগিয়েছে। স্বাধীনতা আন্দোলনেও বিশ্বভারতীর অবদান রয়েছে। নব ভারতের নির্মাণে বিশ্বভারতী কাজ করে গিয়েছে।’

তিনি যোগ করেন, ‘প্রকৃতির সঙ্গে মিলে অধ্যয়ন ও জীবনচর্যার উদাহরণ বিশ্বভারতী। মোদি মনে করিয়ে দেন, ‘ভারতই একমাত্র বড় দেশ, যে প্যারিস জলবায়ু চুক্তি অনুসরণ করছে।’

মোদিকে আরও বলেন, ‘গুরুদেব আমাদের স্বদেশ সমাজের সঙ্কল্প দিয়েছিলেন। উনি আমাদের গ্রাম-কৃষি-বাণিজ্যকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন। ভারতকে মজবুত-আত্মনির্ভর তৈরি করতে গেলে সবাইকে প্রয়োজন।’

গুজরাতের সঙ্গে গুরুদেবের গভীর যোগের কথাও এদিন মনে করিয়ে দেন মোদি। বলেন, ক্ষুধিত পাষাণের একটা অংশ গুজরাতে থাকাকালীন লেখা।’

বিশ্বভারতীর আচার্য বলেন, ‘গৌরব দাও, বিশ্বভারতীর শতবর্ষে এটাই দেশের প্রার্থনা। দেশের পক্ষে বিশ্বভারতীর শতবর্ষ গৌরবের বিষয়।’

মোদির মতে, ‘কাউকে সঙ্গে না পেলেও ‘একলা চলো রে...’ এই মন্ত্রে বিশ্বাস করতে হবে।

মোদি বলেন, ‘বিশ্বভারতী ভারতের শিক্ষাব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে। জ্ঞানের এই আন্দোলনে উৎসাহ দিয়েছে বিশ্বভারতী।’

আচার্য আরও বলেন, ‘ভারতের পরম্পরা, রাষ্ট্রবাদ প্রচার করেছে গুরুদেবের বিশ্বভারতী। ভারতমাতা ও বিশ্বের মেলবন্ধন এই বিশ্বভারতী। আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকে।’

মোদি মনে করিয়ে দেন, পৌষমেলা সরকারের ভোকাল ফর লোকাল স্লোগানের আক্ষরিক রূপ। বলেন, ‘পৌষ মেলা এবার বিশ্বভারতীতে হয়নি। পৌষমেলায় যাঁরা আসতে পারেননি, সেই শিল্পীদের নিয়ে উদ্যোগ নিন। এঁদের তৈরি পণ্য যাতে অনলাইনে বিক্রি করা যায়, তা দেখুন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
NDA NCPI Meet: “অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..
“অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget