এক্সপ্লোর

পুলিশ-মোর্চা সংঘর্ষে রণক্ষেত্র আলিপুরদুয়ার, ইট-পাথর ছুঁড়ল বিক্ষোভকারীরা, পাল্টা জলকামান-কাঁদানে গ্যাস

আলিপুরদুয়ার: সমতলেও ছড়াচ্ছে অশান্তির আঁচ। আলিপুরদুয়ারে দফায় দফায় পুলিশ-মোর্চা সংঘর্ষ। অশান্তির শুরুটা হয়েছিল পাহাড়ে। সেই পাহাড়ি-পথ বেয়ে সেই আগুন এবার নামছে সমতলেও। শনিবার উত্তপ্ত হয়েছিল সুকনা। আর এর পরদিনই পুলিশ ও গোর্খা জনমুক্তি মোর্চার সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল আলিপুরদুয়ারের জয়গাঁ! রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ পৃথক রাজ্যের দাবিতে, গোপীমোহন ময়দান থেকে মিছিল বের করে মোর্চা। কিন্তু মোঙলাবাড়িতে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। শুরু হয় বচসা। পুলিশের দাবি, সেই সময় বিক্ষোভকারীরা ইট ছুড়তে শুরু করে। পুলিশ মিছিল সরানোর চেষ্টা করলে, আরও হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলনকারীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করেও মুড়িমুড়কির মতো ইট-পাথর ছোড়ে। মাথা ফাটে চালকের। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। কিছুক্ষণের জন্য পিছু হঠলেও, পাল্টা প্রতিরোধ গড়ে পুলিশ। শুরু হয় বেধড়ক লাঠিচার্জ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আসরে নামানো হয় জলকামান। শেষমেষ লাগাতার কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। আহত হয় কয়েকজন বিক্ষোভকারী। মোঙলাবাড়িতে ছত্রভঙ্গ হয়ে গেলেও, সংলগ্ন বিভিন্ন এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা করে মোর্চা কর্মীরা। পুলিশ টহল দিতে শুরু করলে, গুলতি হাতে তুলে নেয় আন্দোলনকারীরা। মুহুর্মুহু উড়ে আসতে থাকে পাথর! একটি যাত্রীবাহি গাড়িও উল্টে দেয় বিক্ষোভকারীরা। বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। বন্ধ হয়ে যায় এলাকার দোকান পাট। গোটা ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। যদিও পর্যটনমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, সমতলে মোর্চা অশান্তি পাকাতে চাইলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দুষ্কৃতীরা করছে। এরা রাজনৈতিক দল নয়। বাইরে থেকে অস্ত্র আমদানি করে ,পেট্রোল বোমা। গুণ্ডামি। গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম আন্দোলনের কোনও ঠাঁই নেই। সমতলে এভাবে করতে দেব না। এবার কড়া হাতে দমন করবে সরকার। পুলিশ-মোর্চা সংঘর্ষের পর থমথমে গোটা জয়গাঁ। পুলিশ সুপারকে নিয়ে টহল দেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি। মোর্চার দাবি, তাদের এক সমর্থকের অবস্থা আশঙ্কাজনক। তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget