এক্সপ্লোর

দেখুন ভিডিও: বাসে উঠে বৃদ্ধকে মারধর এবং অশ্রাব্য গালিগালাজ পুলিশকর্মীদের

হাওড়া: হাওড়ার বালি থানা এলাকায় পুলিশের ‘দাদাগিরি’। আইনরক্ষার ভার যাঁদের ওপর, সেই উর্দিধারী পুলিশকর্মীদের এই রূপ দেখা গেল হাওড়ার বালি থানার কর্ড ব্রিজ এলাকায়। ম্যাটাডোর চালককে নিগ্রহের প্রতিবাদ করায় বাসে উঠে বৃদ্ধকে মারধর এবং অশ্রাব্য গালিগালাজ পুলিশকর্মীদের। তাঁদের দাবি, বাস থেকে বৃদ্ধ তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। রবিবার সকালে নো এন্ট্রিতে ঢুকে পড়ায় এক ম্যাটাডোর চালককে মারধর করেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। তা দেখে ৪০ নম্বর রুটের বাস থেকে এক বৃদ্ধ প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশকর্মীরা। সোজা বাসে উঠে গিয়ে তাঁরা চড়াও হন বৃদ্ধের ওপর। তিন পুলিশকর্মী একেবারে দাদাগিরির কায়দায় বৃদ্ধকে চড় থাপ্পড় মারতে শুরু করেন। কেন এই বৃদ্ধ ম্যাটাডোর চালককে মারধরের প্রতিবাদ করেছেন, সেজন্য উর্দিধারী আইনরক্ষকের শাসানি শুনুন। বৃদ্ধকে যে পুলিশকর্মীরা মারধর করছিলেন, তার মধ্যে একজন হাওড়া সিটি পুলিশের এএসআই বিদ্যুৎকুমার সিংহ। এই পুলিশকর্মীর দাবি, বৃদ্ধ বাস থেকে তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। আরেক পুলিশকর্মীকে বৃদ্ধর গায়ে হাত তুলতে দেখা গেলেও, পরে তিনি ক্যামেরার সামনে মুখই খুলতে চাননি। যে ৪০ নম্বর রুটের বাসে এই ঘটনা ঘটেছে, তার মালিকও অবশ্য পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। বলেছেন, হামেশাই পুলিশ এখানে টাকা চাইত। ভিড় হয়ে যায়। ড্রাইভার মারধর করাতেই প্রতিবাদ করে বৃদ্ধ। এরপর আমাদের ওপরও কোপ আসতে পারে। নাগরিকদের রক্ষার ভার যাঁদের ওপর, সেই পুলিশের এ কেমন রূপ! উর্দিধারীদের দাদাগিরি দেখে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget