এক্সপ্লোর

WB Election 2021: নরেন্দ্র মোদি বড়লোকের দালাল, বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করে দিন, আউশগ্রামের সভায় তোপ অনুব্রত মণ্ডলের

Anubrata Mandal attacks BJP and Narendra Modi. | কেন সোনার গুজরাট, মধ্যপ্রদেশ তৈরি করতে পারছেন না? মোদিকে আক্রমণ অনুব্রতর।

আউশগ্রাম: পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘বিজেপি বলছে রাজ্যে ২০০ আসন জিতবে। কী করে আসবেন নরেন্দ্র মোদি? বিজেপিকে মানুষ বিশ্বাস করে না। বিজেপি মানুষের জন্য কোনও কাজ করে না। কৃষকদের ঠান্ডায় রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। কৃষকদের উপর কোনও দয়া নেই বিজেপি সরকারের। সোনার ভারত গড়ব বলে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদি বড়লোকের দালাল। একের পর এক কয়লাখনি বিক্রি করছে। ২০১৪-য় বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, বছরে ২ কোটি বেকারের চাকরি দেব। মোদি মানুষকে ভালবাসেন না, দেশকে ভালবাসেন না। মোদি যা বলেন, তার উল্টো কাজ করেন।’ মোদিকে তোপ দেগে অনুব্রত আরও বলেন, ‘গত ৮ বছরে দেশের জন্য কী করেছেন একবার বলুন। আবার বলছেন সোনার বাংলা তৈরি করবেন। কেন সোনার গুজরাট, মধ্যপ্রদেশ তৈরি করতে পারছেন না? ত্রিপুরায় ৮৩৭টি সরকারি স্কুল বিক্রি করেছে বিজেপি সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে ৬২টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলে কী ভুল করেছিলাম? বিজেপি ভুল বোঝাতে চেষ্টা করবে, কিন্তু মমতাকে ছাড়বেন না। মমতার হাত ছাড়লে বাংলার ক্ষতি হবে। বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করে দিন।’ আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের কামনায় সম্প্রতি বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে মহাযজ্ঞ করেন অনুব্রত। যজ্ঞে ব্যবহৃত হয় ১ কুইন্টাল ১১ কেজি বেল কাঠ, ১০০১টা বেলপাতা ৩ টিন ঘি। বিজেপি-র অবশ্য দাবি, এর ফলে কোনও লাভ হবে না। সম্প্রতি বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের একটি ফেসবুক পোস্ট নিয়ে তৃণমূলের অন্দরে চাঞ্চল্য তৈরি হয়। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শতাব্দী। তিনি দল ছাড়তে পারেন বলেও জল্পনা তৈরি হয়। এ প্রসঙ্গে অনুব্রত জানান, তাঁর সঙ্গে শতাব্দীর কোনও কথা হয়নি। তাঁর কাছে কোনও অভিযোগ করেননি সাংসদ। শেষপর্যন্ত অবশ্য সুর নরম করে দলেই থেকে যাওয়ার কথা ঘোষণা করেন এই অভিনেত্রী। এরপরেই তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেলেন শতাব্দী। রাজ্য কমিটির সহ-সভাপতি হলেন তিনি। সহ-সভাপতি হলেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তীও। বিদ্রোহে ইতি টানতেই পুরস্কৃত করা হল বীরভূমের সাংসদকে, ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget