এক্সপ্লোর

Maa Kitchen : পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হলদিয়ায়, মা কিচেন চালু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর

হলদিয়ার জলযন্ত্রণা থেকে নজর ঘোরাতেই পদক্ষেপ, দাবি বিজেপি। তৃণমূলের পাল্টা, ওদের কোনও সদর্থক ভূমিকা নেই। ঘরে বসে বলার জন্য বলে।

বিটন চক্রবর্তী, হলদিয়া : এবার পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হল হলদিয়ায়। ৫ টাকায় মিলছে ভাত-ডাল-তরকারি আর ডিম। যার সুবিধা পেতে কুপন হাতে লাইনে দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এবার চালু হল মা কিচেন। মহকুমা হাসপাতালের কাছে শুক্রবার থেকে শুরু হয়েছে স্বল্পমূল্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। কিন্তু মা কিচেন চালু ঘিরে বন্দর শহরে শুরু হয়েছে চাপানউতোর। লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। ইতিবাচক কিছুই দেখে না বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

৫ টাকার ভোজ নিয়ে শিল্পশহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান পরিস্থিতিতে হলদিয়ার একটা অংশে জলযন্ত্রণা চরমে। নিকাশি নিয়ে অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। বিজেপির দাবি, সেসব থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি এই প্রকল্প চালু করা হয়েছে। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেছেন, 'দু’দিন চলতে না চলতেই মুখ থুবড়ে পড়েছে, মানুষ বীতশ্রদ্ধ, অতিবৃষ্টির ফলে হলদিয়া জলমগ্ন, ত্রাণ না দিয়ে মানুষের নজর ঘোরাতে এসব করছেন।' পাল্টা হলদিয়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুধাংশু মণ্ডল বলেছেন, 'আমরা এটা চালিয়ে নিয়ে যেব। আমরা চাই প্রজেক্টটা চলুক। বিরোধী দলের সদর্থক কোনও ভূমিকা নেই। ঘরে বসে বলার জন্য বলে।'

প্রথম দিন হলদিয়ার পাঁচ শতাধিক মানুষ মা কিচেন থেকে দুপুরের খাবার পান। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কুপন দেওয়া হবে। এবং দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত সেই কুপন অনুযায়ী খাবার দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গেছে, হলদিয়ার অন্যত্রও মা কিচেন খোলা হবে। হলদিয়া পুরসভার নিয়ন্ত্রণাধীন এই মা কিচেন পরিচালনার দায়িত্বে থাকছেন শাসকদলের মহিলা কর্মী-সমর্থকরা। তাঁরাই এই ক্যান্টিনের সমস্ত কাজকর্ম করছেন। মা কিচেন উদ্বোধনের দিন প্রায় ৫০০ জনের খাবারের বন্দোবস্ত করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, খাবারের ব্যবস্থা হয়েছে তাই লাইনে দাঁড়িয়েছি, অনেক লোকের উপকার হচ্ছে, আশেপাশের বহু লোকও খাচ্ছে। লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ। এই পরিস্থিতিতে এমন পরিষেবা চালু হওয়ায় অবশ্য খুশি স্থানীয় মানুষরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget