এক্সপ্লোর

বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, বাজ পড়ে মৃত বেশ কয়েকজন

কলকাতা: জেলায় জেলায় স্বস্তি। কলকাতায় শুধু অস্বস্তি। কলকাতায় যখন কাঠফাটা গরম, বিভিন্ন জেলায় তখন মুষলধারে বৃষ্টি। সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ ছিল মেঘলা। বেলা বাড়তেই বাড়ে কালো মেঘের আনাগোনা। এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সকাল থেকে মালদার আকাশও ছিল মেঘাচ্ছন্ন। দুপুর দেড়টা থেকে জেলাজুড়ে ঝাপিয়ে বৃষ্টি নামে। সঙ্গে ঝোড়ো হাওয়া। তিন দিন অসহনীয় গরমের পর বৃষ্টি নামায় স্বস্তিতে জেলাবাসী। শিলিগুড়িতেও সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি। স্বস্তির বৃষ্টি উত্তর দিনাজপুরেও। রায়গঞ্জ, হেমতাবাদ, করণদিঘি, কালিয়াগঞ্জে সকাল থেকে শুরু হয় বৃষ্টি। স্বস্তির বৃষ্টির মধ্যেই করণদিঘি ও ইটাহারে বাজ পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিন দুপুর বারোটা নাগাদ বৃষ্টি নামে কোচবিহারে। আড়াই থেকে তিনঘণ্টা মুষলধারে বৃষ্টি হয় জেলা জুড়ে। বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায়। দুপুরে মুষলধারে বৃষ্টি হয় আসানসোলেও। হাঁসফাঁস গরমের পর এদিন অনেককেই দেখা গেল বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজেছে বীরভূমের বোলপুরও। সকাল থেকেই জেলাজুড়ে মেঘলা আকাশ। বেলা গড়াতেই শান্তিনিকেতন-সহ বোলপুরের বিভিন্ন জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি। বীরভূমেও বাজ পড়ে মৃত্যু হয়েছে কয়েক জনের। দুপুর থেকে টানা কয়েক ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পুরুলিয়াতে। অনেক জায়গায় গাছ পড়ে রাস্তা আটকে যায়। আবার বেশকিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও খবর মিলেছে। পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে কয়েক জনের। আহত বেশ কয়েকজন। জেলায় জেলায় যখন স্বস্তির বৃষ্টি, তখন এদিনও প্যাচপ্যাচে গরম কলকাতায়। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেক্ষা তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েকদিন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget