এক্সপ্লোর

Rajib Banerjee Facebook Live: যখন দেখা যায় কর্মীদের সম্মান দেওয়া হয় না তখন কিছু বললে অন্যায়? ফেসবুক লাইভে প্রশ্ন তুললেন রাজীব

রাজীব বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের কর্মীদের সম্মানের কথা বলেন। সেই প্রসঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, 'যখন দেখা যায় কর্মীদের সম্মান দেওয়া হয় না তখন কিছু বললে অন্যায়?'

কলকাতা: কী বলবেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক লাইভে? শিবির বদলের কথা কি? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। লাইভ বার্তার শুরুতে সরাসরি রাজনৈতিক কথা না বললেও, ঠারেঠোরে তিনি নিজের অসন্তোষের কথা ব্যক্ত করলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই 'আমার নেত্রী' বলে উল্লেখ করলেন রাজীব।  তিনি বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের কর্মীদের সম্মানের কথা বলেন। সেই প্রসঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, 'যখন দেখা যায় কর্মীদের সম্মান দেওয়া হয় না তখন কিছু বললে অন্যায়?' লাইভের শুরুতে রাজীব বলেন, '২১ নতুন বছর। অতিমারীতে অনেককে হারিয়েছি। অনেকের রোজগার চলে গেছে।২১ যেন আপনাদের জীবনে খুব শুভ হয়। ঈশ্বরের নতুন আশীর্বাদ নিয়ে আসে। এই দিনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আজ থেকে ভারতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী এই টিকা নিয়ে কোভিডের ভয় দূর হোক। ' স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করে তিনি বলেন, '' এই যুবসমাজ একজনকে চাইছে, যে পথ দেখাতে পারবে। খারাপ লাগে যুব ভাইবোনেরা চাকরি পেয়ে পেয়ে পাচ্ছে না। কিন্তু লক্ষ্য যদি দেখানো যায়, তাহলে অনেকে সফল হয়। অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে। তখন দুঃখ হয়। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছি'' এরপরই রাজীবের গলায় কিছুটা অভিমানী বার্তা। তিনি বলেন, 'আমি কোনওদিন মানুষকে ঠকাবো না। আমার বিধানসভা কেন্দ্রে কোনওদিনও মানুষের পাশ থেকে সরে যায়নি। দলনেত্রী যে আদর্শ দেখিয়েছে, সেটাকে সামনে রেখে কাজ করেছি। কোথাও কোনও বাধা এসেছে, জানিয়েছি, তখন কিছু মানুষ তাকে ভুল বুঝিয়ে অন্যপথে চালনার চেষ্টা করছে। আমি যখন কিছু বলছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভাল কাজ বাধা দিচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। কেউ যখন অন্যভাবে নিয়ে বাকানোর চেষ্টা করছে, তখন তাকে বলা হচ্ছে না। তাহলে কি যেটুকু বলা হবে সেটুকুই করব, নিজের কোনও স্বাধীনতা থাকবে না?' সেই সঙ্গে তিনি বলেন, 'আমি কোনওদিন মানুষকে ঠকাবো না। আমার বিধানসভা কেন্দ্রে কোনওদিনও মানুষের পাশ থেকে সরে যায়নি। দলনেত্রী যে আদর্শ দেখিয়েছে, সেটাকে সামনে রেখে কাজ করেছি।' ফেসবুক লাইভে বিভিন্ন প্রশ্নের উত্তরে বনমন্ত্রী বলেন, 'কাউকে ব্যক্তিগত আঘাত করিনি। রাজীবের কোনও পদের মোহ নেই। মানুষের জন্য কাজ করতে চাই। '

সেরা শিরোনাম

Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget