এক্সপ্লোর

রানিগঞ্জের ভোটকেন্দ্রে লোহাচুরিতে সাজাপ্রাপ্ত সোহরাবের ‘দাদাগিরি’

রানিগঞ্জ: সঙ্গী প্রার্থী স্ত্রী। ভোটার না হয়েও, রানিগঞ্জের ভোটকেন্দ্রে দাপিয়ে বেড়ালেন লোহাচুরিতে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা সোহরাব আলি। মোবাইল ফোনে কথা বলায় বাধা কেন্দ্রীয় বাহিনীর। বিধায়ক হিসেবে করতেই পারি, সাফাই সোহরাবের। ঘটনার জেরে অপসারিত প্রিসাইডিং অফিসার।   ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর ভোটের দিন বহিরাগত হয়েও ভোটকেন্দ্রে দাপিয়ে বেড়ালেন তিনি! প্রার্থী হতে না পারলেও, তিনি যে রানিগঞ্জের বেতাজ-বাদশা, তা ফের বুঝিয়ে দিলেন রেলের লোহাচুরিতে সাজাপ্রাপ্ত বিদায়ী তৃণমূল বিধায়ক সোহরাব আলি!   ভোট শুরু হতেই বিরোধীরা অভিযোগ তোলে, রানিগঞ্জের বিভিন্ন বুথে ঢুকে ভোট তদারকি করছেন সোহরাব। খবর পেয়ে এবিপি আনন্দর প্রতিনিধি রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ নম্বর বুথে যান। দেখা মেলে সোহরাবের। সঙ্গে স্ত্রী, তৃণমূল প্রার্থী নার্গিস বানো। বুথের মধ্যেই ঢুকতে যাচ্ছিলেন, কিন্তু ক্যামেরা দেখামাত্রই থমকান সোহরাব। একপ্রকার বাধ্য হয়ে বুথের দরজার সামনে থেকেই ভিতরে থাকা দলীয় এজেন্টের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়, তৃণমূলের বিদায়ী বিধায়ক সোহরাবকে। আপত্তি জানান কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। কিন্তু তাতে থোড়াই কেয়ার!     কিন্তু তা সত্ত্বেও ভোটকেন্দ্র ছাড়েননি সোহরাব। মোবাইল কানে ঠায় ৫ মিনিট ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থাকেন তিনি।   বিরোধীদের দাবি, সোহরাব আলি তো আসানসোল দক্ষিণ কেন্দ্রের ভোটার! তাহলে রানিগঞ্জের এই ভোটকেন্দ্রে তিনি কী করছেন? প্রার্থী হিসেব নার্গিস যেতেই পারেন, কিন্তু তাঁর স্বামী সোহরাব কেন?     সংবাদমাধ্যমে ছবি সম্প্রচার হতেই তৎপর হয় নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয় রানিগঞ্জের ৫৯ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে।   ক’দিন আগে লোহাচুরিতে সাজাপ্রাপ্ত এই নেতার পাশে দাঁড়িয়ে, প্রকাশ্য সভা থেকে তাঁকে বেচারা বলে সম্বোধন করেছিলেন তৃণমূলনেত্রী!     স্ত্রী প্রার্থী হলেও, তাঁর প্রচারে আসনে ছিলেন সেই সোহরাবই। আর ভোটের দিনও সেই তিনিই দাপট দেখালেন। লোহা চুরিতে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা সোহরাব।   আর শুধু দোষী সাব্যস্ত সোহরাবই নন, সোমবার তৃণমূলের হয়ে ভোটের ময়দানে নামেন দলের আরেক অভিযুক্ত নেতা নরেন চক্রবর্তীও। মাস দুয়েক আগে কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হন বর্ধমান জেলা পরিষদের এই কৃষি কর্মাধ্যক্ষ। সোমবার সেই তিনিই পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির নির্বাচনী এজেন্ট। সকাল থেকে বুথে বুথে নরেন। বিরোধীদের আশঙ্কা, ভোটারদের প্রভাবিত করছেন এই তৃণমূল নেতা।   বিরোধীদের অভিযোগ সম্পর্কে দার্শনিকের সুর নরেন চক্রবর্তীর গলায়। তিনি বলেন, এরকম তো কোনও আইন নেই যে, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এজেন্ট হতে পারবেন না।   বিরোধীদের কটাক্ষ, আইন নাই থাকতে পারে। কিন্তু, নৈতিকতা বলেও কি কিছু নেই?    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget