পিকনিক করতে এসে গৃহবধূকে ‘ধর্ষণের চেষ্টা’, গ্রেফতার ১

নদিয়া: পিকনিক করতে এসে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেফতার এক। ঘটনাট ঘটেছে নদিয়ার রানাঘাটে। গত ২৬ তারিখ স্বামীর সঙ্গে রেল লাইনের ধারে নিজেদের জমিতে কাজ করতে যান ওই গৃহবধূ। মহিলার দাবি, একটি জমিতে কাজ করছিলেন তিনি। একটু দূরের জমিতে ইয়ারফোনে গান শুনতে শুনতে কাজ করছিলেন স্বামী। মাঝে একটি আম বাগানে পিকনিক করছিল একদল যুবক। মহিলার অভিযোগ, হঠাত্ ওই যুবকদের কয়েকজন তাঁকে পিছন থেকে জাপট ধরে ধর্ষণের চেষ্টা করে। মহিলা চিৎকার করলেও ইয়ার ফোন থাকায় স্বামী শুনতে পাননি। ওই সময় যাচ্ছিল একট ট্রেন। ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন ট্রেনের যাত্রীরা। হুঁশ ফেরে স্বামীর। দৌড়ে এসে স্ত্রীকে বাঁচান। অভিযোগ পেয়ে তদন্তে নামে রানাঘাট মহিলা থানার পুলিশ। গ্রেৰফতার করা হয় এক অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত






















