এক্সপ্লোর

Adhir Attacks TMC: রাজ্যে বাড়ছে আরএসএসের শাখা,  কী করছে তৃণমূল,এবার পাল্টা প্রশ্ন অধীরের

Congress Attacks TMC: মমতা অভিযোগ করেন, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে কমছে, সেভাবে বাড়ছে বিজেপি।


কলকাতা: গোয়ায় গত ৩০ অক্টোবর সাংবাদিক বৈঠকে কংগ্রেস ও বিজেপির মধ্যে সমঝোতার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ তুলে এবার সরব প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, বিজেপি-তৃণমূলের ডিএনএ এক। তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ জুড়ে শাখা বাড়িয়েছে আরএসএস।  

এ কথা বলে অধীর রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন। যদিও অধীরের অভিযোগ অসত্য বলে খারিজ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন,দেশে ক্ষমতায় আছে বিজেপি। বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াতেই পারে আরএসএস। এ নিয়ে রাজ্য সরকারের কিছু করণীয় নেই।

সম্প্রতি গোয়া সফরের সময়েও  মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা ভোট বিভাজনে বিশ্বাস করি না। আমরা কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) মতো নই। এই দুই দল নিজেদের সঙ্গে আপোস করে। তৃণমূল কংগ্রেস তা করে না। গোয়ার সঙ্গে বাংলার অনেকক্ষেত্রে মিল আছে। তৃণমূল গোয়াকে গুরুত্ব দিয়ে দেখছে।"

মমতা অভিযোগ করেন, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে কমছে, সেভাবে বাড়ছে বিজেপি। তিনি আরও বলেছিলেন, এ রাজ্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। সেজন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কীভাবে সম্ভব। 

এর আগে মমতার সমালোচনার জবাবে অধীর বলেছিলেন, যে দল বরাবর তাঁর পাশে ছিল, সেই দলকেই আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অধীর বলেন, এখন মমতা বিরোধী ঐক্যের কথা বলছেন। মমতার উত্তর দেওয়া উচিত, অতীতে বিজেপির সঙ্গে কেন তিনি জোট করেছিলেন, কেন এনডিএ সরকারের মন্ত্রী হয়েছিলেন। 

উল্লেখ্য, মমতা যেদিন কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন, ওই সময় গোয়া সফরে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীও। মমতা বলেছেন, রাজনীতি নিয়ে কংগ্রেস ততটা সিরিয়াস নয়। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপি শক্তিশালী। তৃণমূল নেত্রী অভিযোগ করেন, কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget