এক্সপ্লোর

ভোট-পরবর্তী সন্ত্রাসরোধে ব্যর্থ, অপসারিত সবং থানার ওসি

সবং: ভোট-পরবর্তী সন্ত্রাস রোধে ব্যর্থতার অভিযোগে অপসারিত সবং থানার ওসি ননীগোপাল দত্ত। নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত সবং থানার ওসি। বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে এই ওসির বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছিল। এদিকে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত বাসন্তী বিধানসভা কেন্দ্রেও। সেখানে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বাম সমর্থকের। অভিযুক্ত তৃণমূল। আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে কয়েকজন আরএসপি সমর্থকের ওপর ৮-১০ জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী লাঠি-রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধরে মাথা ফেটে যায় মিলন হালদার নামে এক আরএসপি সমর্থকের। গুরুতর জখম অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। নদিয়ার চাকদায় দুই সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের। চাকদার শিকারপুরে গতকাল রাতে সিপিএম সমর্থক রবি শীল ও শক্তি তরফদারের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলিকে পুকুরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ। বেহালা পূর্ব কেন্দ্রে সেনহাটি বাজারের কাছে সিপিএম নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেনহাটি বাজারের কাছে বামাচরণ রায় রোডে গতকাল রাত দেড়টা নাগাদ সিপিএমের লোকাল কমিটির সদস্য অরিন্দম ঝা-এর বাড়ি লক্ষ্য করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। রাতে পটকা ফেটেছে বলে মনে করলেও, সকালে সিপিএম নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় গুলির খোল। ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভোটের আগের দিন পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪২ নম্বর বুথের বাইরে থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তার মধ্যে থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা। সেগুলি বালি-খড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে পুকুরে ফেলে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ভোটের আগে সন্ত্রাস সৃষ্টির চেষ্টায় বোমা মজুত করছে তৃণমূল, অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget