এক্সপ্লোর

ডেপুটি মেয়রের সঙ্গে বচসা, ভোটারকে ধাক্কা, রূপার আচরণ ঘিরে বিতর্ক, নজরদারি কমিশনের

হাওড়া:  হাওড়ার ডেপুটি মেয়রের সঙ্গে বচসা থেকে ভোটারকে ধাক্কা দেওয়ার অভিযোগ। হাওড়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের আচরণ ঘিরে বিতর্ক। থানায় অভিযোগ দায়ের। নজরদারির নির্দেশ নির্বাচন কমিশনের। কখনও ভোটারকে ধাক্কা দেওয়ার অভিযোগ.... কখনও হাওড়ার ডেপুটি-মেয়রের সঙ্গে বচসা... কখনও ছাপ্পা ভোটের অভিযোগে মেজাজ হারানো... সোমবার দিনভর এভাবেই বারবার বিতর্কে জড়ালেন হাওড়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠল তাঁর আচরণ ঘিরে, তাঁর মেজাজ নিয়ে। তৃতীয় দফার ভোটে বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে যেভাবে সমালোচিত হয়েছিলেন ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, এদিন কার্যত সেই একই ভূমিকায় দেখা গেল রূপাকে।   পঞ্চম দফার ভোটে এভাবেই বুথে বুথে গিয়ে হইচই বাঁধালেন হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমে এই সব ছবি দেখে, জেলা প্রশাসনকে বিজেপি প্রার্থীর ওপর নজরদারি চালানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।   স্থানীয় ভোটার সোমা দাসের অভিযোগ, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তাঁকে ধাক্কা মারেন। প্রতিবাদ করলে দুর্ব্যবহার করেন রূপা। এই ঘটনায় হাওড়ার মালিপাঁচঘড়া থানায় বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।   পাল্টা সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী, তাঁর দাবি আমি কী এতই শক্তি মান?   ঘটনার জেরে রূপাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা গলা চড়ান বিজেপি প্রার্থী। শেষমেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়।   সালকিয়ার বামুনগাছি সেন্ট্রাল স্কুলের বুথেও এক ছবি। এখানে নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের ভূমিকায় ছিলেন হাওড়া পুরসভার ডেপুটি মেয়র মিনতি অধিকারী। যা নিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রূপা।   সালকিয়ার শ্রী অরবিন্দ হাইস্কুলেও ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার বাঁধিয়ে দেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু, একজন প্রার্থীর কাছ থেকে এ ধরণের আচরণ কি কাম্য? বারবার বিতর্কে জড়িয়ে কি বাজে নজির তৈরি করলেন না তিনি? প্রশ্ন রাজনৈতিক মহলে।   এদিন কামারহাটির ওয়াটারবক্স এলাকায় লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে। বচসায় জড়িয়ে পড়েন দু’জন।   সুনীত হালদার ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ  

সেরা শিরোনাম

Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget