এক্সপ্লোর

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিধানসভা ভোটের ফলের আগেই

কলকাতা: বিধানসভা ভোটের ফল ঘোষণার আগেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। ১০ মে বেরোচ্ছে মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ১৬ মে। এই প্রথম উচ্চ মাধ্যমিকের মার্কশিটে থাকছে সেরা ৫টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল। কিন্তু এইচএস-এর ফল প্রকাশের পরের দিনই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রস্তুতি নিয়ে আশঙ্কায় পরীক্ষার্থীরা।   রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট ৫ মে। গণনা ১৯ মে। তারই মধ্যে সুপ্রিম কোর্টের দেওয়া ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের নির্দেশের কথা মাথায় রেখে আগামী ১০ মে প্রকাশিত হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষার ফল।  ফল প্রকাশের দিনই মিলবে মার্কশিট, সার্টিফিকেট।   মাধ্যমিকের ফল ঘোষণার দিনের কথা জানতে পেরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও জানিয়ে দেয়, তাদের ফল বেরোবে ১৬ মে।     এবার থেকে প্রথম উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকছে সেরা ৫টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল। অর্থাত্‍, ৬টি বিষয়ের মধ্যে সবচেয়ে কম নম্বর পাওয়া বিষয়টি বাদ রেখেই হিসেব করা হবে মোট প্রাপ্ত নম্বরের। তবে প্রথম ও দ্বিতীয় ভাষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল অন্যান্য বছরের তুলনায় ২২ দিন আগে, গত ১ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ১০ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে এগারো লক্ষ। অন্যদিকে, অন্যান্য বারের তুলনায় এক মাস আগে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষায় বসেন ৮ লক্ষ পড়ুয়া।   সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মথায় ১০ মের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতেই হত। কিন্তু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই দিনই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ফলে এক পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট সংগ্রহের জন্য ক্ষতি হবে অন্য পরীক্ষার প্রস্তুতির আশঙ্কায় পরীক্ষার্থীরা।      

সেরা শিরোনাম

CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
Tathagata Roy:
"এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না", বিস্ফোরক তথাগত রায়, কী প্রতিক্রিয়া আখরুজ্জামান-অরূপের ?
Chorbagan Stampede: প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু
প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু
Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..

ভিডিও

Weather News: আগামী সপ্তাহে অন্ধ্র উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ, প্রভাব কাটলেই রাজ্যে কমবে তাপমাত্রা
Birbhum News: বীরভূমের মাড়গ্রামে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ৭ | Durga Puja | ABP Ananda
Amit Shah: ভোটচুরি নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা আক্রমণ অমিত শাহের | Gyanesh Kumar | Rahul Gandhi
BJP News: নভেম্বরে কলকাতা, হাওড়ায় পুরভোটের সম্ভাবনা, আজ ও কাল প্রার্থী নিয়ে বৈঠক।Municipal Election
Jalpaiguri News: ধূপগুড়িতে CPM-র পার্টি অফিসে হামলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget