এক্সপ্লোর

বিভিন্ন পরীক্ষার নাম করে এসএসকেএমে জোর করে আটকে রাখা হয়েছে শোভনকে, অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের

কুণাল ঘোষের পাল্টা, অকারণ নাটক হচ্ছে। কেন ছাড়া হচ্ছে না বলে চোখের জলে ভাসালাম, ওসব যাত্রাপালা করার জায়গা নেই।

কলকাতা : এসএসকেএমে জোর করে আটকে রাখা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। এমনই গুরুতর অভিযোগ আনলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন তৃণমূল নেতার বান্ধবীর কথায়, ‘বিভিন্ন পরীক্ষার নাম করে শোভন চট্টোপাধ্যায়কে জোর করে আটকে রাখা হয়েছে এসএসকেএমে। সামান্য সুগার-প্রেশার পর্যন্ত সকাল থেকে দেখা হয়নি।’

নারদ মামলায় প্রথমে জামিনে স্থগিতাদেশ দেওয়ার পর প্রেসিডেন্সি জেলে গেলেও অসুস্থতা বোধ করায় শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। কিন্তু সেখানে সিবিআই হেফাজতের থেকেও খারাপ অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে থাকতে হচ্ছে বলে অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও অভিযোগ, 'বারবার অনুরোধ, বন্ড দিয়ে ছাড়ানোর কথা বললেও অগ্রাহ্য করা হয়েছে। রাগে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।'

পাশাপাশি শোভনের ঠিকানায় গোলপার্কের ফ্ল্যাটের বদলে পর্ণশ্রীর বাড়ির ঠিকানা দেওয়া রয়েছে। অভিযোগ সত্বেও একাধিক 'লোকজন' শোভনবাবু সঙ্গে দেখা করতে ঢুকে পড়ছেন বলেও অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তাঁর ইঙ্গিতপূর্ণ আর্জি, 'মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে প্রার্থনা করছি, ওঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।'

এসএসকেএমে হেনস্থা ও রাজ্যের দিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্রের চাঁচাছোলা ভাষায় বলেছেন, 'অকারণ নাটক হচ্ছে। কেন ছাড়া হচ্ছে না বলে চোখের জলে ভাসালাম, ওসব যাত্রাপালা করার জায়গা নেই। পরিষ্কার জানাতে চাই, এই ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই, তৃণমূল তো ত্রিসীমানাতেই নেই।'

পাশাপাশি কুণাল ঘোষের ব্যাখ্যা, 'শোভনবাবু অসুস্থ বলেই জেলে পাঠানো হয়েছিল। আর এখন হঠাৎ নিজেই বলছেন সুস্থ। উনি সুস্থ কি না সেটা ঠিক করার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা দেখবে হাসপাতাল। উনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছন। হাসপাতাল থেকে ছাড়া পেলে ওনাকে প্রেসিডেন্সি জেলে যেতে হবে। সুপার সেখান থেকে তাঁর অফিশিয়াল অ্যাড্রেসে পাঠাবেন। শোভনবাবু তাঁর মামারবাড়ির বাগানে পায়চারি করছে না। নিয়ম বলছে, রিস্ক বন্ড সই করার জায়গায় তিনি নেই।'

পরে এসএসকেএমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষকে নিশানা করে শোভন চট্টোপাধ্যায়ের তোপ, ‘ক্লাস টেন পাস, হনুমানের মতো লঙ্কা পুড়িয়ে দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন। বৈশাখী সম্পর্কে মন্তব্যের আগে, তাঁর নখের যোগ্য হোন।’



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget