এক্সপ্লোর

Basirhat Bird Rescue: বসিরহাট থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী ও পাখি, আনা হল আলিপুর চিড়িয়াখানায়

Rare animal rescue: আজ সকালে এই প্রাণী ও পাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। 

সমীরণ পাল, হাসনাবাদ: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী ও পাখি। উদ্ধার হওয়া প্রাণী ও পাখিগুলির মধ্যে রয়েছে স্লো লরিস, ম্যাকাও, টার্কি। এই প্রাণী ও পাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। স্লো লরিস, ম্যাকাও, টার্কিগুলিকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের বিরল প্রজাতির প্রাণী ও পাখিগুলিকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনই প্রথমে এই প্রাণী ও পাখিগুলিকে দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর পর খাঁচার মধ্যে একটি স্লো লরিস, আটটি ম্যাকাও এবং তিনটি টার্কিকে দেখতে পান। এগুলিকে ইন্দোনেশিয়া থেকে ফিলিপিন্স ও বাংলাদেশ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। আন্তর্জাতিক বাজারে এই প্রাণী ও পাখিগুলির দর কয়েক লক্ষ টাকা। এই ঘটনার পিছনে আন্তর্জাতিক পাচারচক্র রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। আজ সকালে এই প্রাণী ও পাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। 

এ বিষয়ে হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ জানিয়েছেন, ‘এগুলি বাংলাদেশ হয়ে এদেশে ঢুকেছে। কলকাতায় নিয়ে যাওয়াই পাচারকারীদের লক্ষ্য ছিল। যেহেতু লকডাউন চলছে, গণ পরিবহন বন্ধ, সেই কারণে এই প্রাণীগুলিকে নিয়ে যেতে পারেনি পাচারকারীরাষ তারা প্রাণীগুলিকে ফেলে রেখে পালিয়েছে। এই পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীরা যুক্ত আছে কি না পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে হাসনাবাদ থানার পুলিশের পক্ষ থেকে।’ 

তদন্তকারীরা আরও জানিয়েছেন, আন্তর্জাতিক পাচারকারীরা এর আগেও একাধিকবার বাংলাদেশ থেকে এরাজ্যের মাধ্যে বিরল প্রাণী পাচারের চেষ্টা করেছে। করোনা আবহেও পাচারকারীদের আনাগোনা অব্যাহত। চোরাচালান বন্ধ করার জন্য সীমান্তে নজরদারি বাড়ানো দরকার। না হলে এই ধরনের ঘটনা আটকানো যাবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget