এক্সপ্লোর

Suvendu Adhikari: হাইকোর্টের রায়ে স্বস্তি শুভেন্দুর, ৩ মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকার দুটি ও মৃত নিরাপত্তা রক্ষীর স্ত্রীর একটি মামলা করেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে সিঙ্গলস বেঞ্চ।

কলকাতা: হাইকোর্টে আপাতত স্বস্তি শুভেন্দু অধিকারীর। নিরাপত্তা রক্ষীর মৃত্যু, নন্দীগ্রামে মিছিল ও তমলুকের এসপি-কে হুমকির অভিযোগ, এই তিনটি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকার দুটি ও মৃত নিরাপত্তা রক্ষীর স্ত্রীর একটি মামলা করেন। তিনটি মামলাতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা শোনার আবেদন খারিজ করে দেয়। 

এর আগে হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী তাঁর আবেদনে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলা বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছনো হোক হাইকোর্টের শুনানি। যে আবেদন নিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধীপক্ষের কী মতামত বা কলকাতা হাইকোর্টের কী বক্তব্য বা পর্যবেক্ষণ তা জানা যাবে আজই। আজ দুপুরে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।

নন্দীগ্রাম মামলা সুপ্রিম কোর্টে বা দেশের অন্য কোনও কোর্টে স্থানান্তর করতে চেয়ে আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ী বিধায়কের কলকাতা হাইকোর্টে করা এদিনের আবেদনে সেই প্রসঙ্গেরই উল্লেখ রয়েছে। তাঁর বক্তব্য সুপ্রিম কোর্টে যে মামলা বা তাঁর কোনও অংশ বিচারাধীন, তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া নন্দীগ্রাম মামলা নিয়ে কোনও পদক্ষেপ না গ্রহণ করা হয়। সেই দাবি রেখেই মামলা পিছোনোর আবেদন বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর যে আবেদন নিয়ে তাঁর বিরোধীপক্ষ তথা রাজ্যের শাসকদলের পক্ষে কী বক্তব্য তা অবশ্য প্রকাশ্যে আসেনি। হাইকোর্টে আবেদনের শুনানির মাঝে তারা কী জানায়, বা গোটা বিষয়ে হাইকোর্টই বা কী পর্যবেক্ষণ জানায়, আপাতত তা জানতেই অপেক্ষায় সবপক্ষ।

নন্দীগ্রাম কেন্দ্রে গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে গত ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেন বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget