এক্সপ্লোর

ভেলায় ঝুঁকির পারাপার, ওন্দায় দ্বারকেশ্বরের জলে ভেসে গেল অস্থায়ী সেতু

বর্ষার শেষে সেতুর সংস্কার হবে, আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির।

পূর্ণেন্দু সিংহ ও সুদীপ চক্রবর্তী: বাঁকুড়ার ওন্দায় দ্বারকেশ্বরের জলে ভেসে গেল অস্থায়ী সেতু। ভেলায় ঝুঁকির পারাপার স্থানীয়দের। বর্ষার শেষে সেতুর সংস্কার হবে, আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির। কটাক্ষ বিজেপির। উত্তর দিনাজপুরের চোপড়ায় বৃষ্টিতে জলবন্দি স্থানীয়রা। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, আশ্বাস ইসলামপুরের মহকুমা শাসকের।

কোথাও ভাঙনের গ্রাসে গ্রাম। কোথাও ভেসে যাচ্ছে সেতু। ভরা বর্ষায় রীতিমতো নাকের জলে-চোখের জলে হচ্ছেন বাঁকুড়াবাসী। অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ অবস্থা। বাঁকুড়ার ওন্দায় দ্বারকেশ্বরের ওপারে থাকা ভাদুল ভাসা সাঁকো এখন জলের তলায়। ফলে ভেলা তৈরি করে ঝুঁকির পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। জীবন-জীবিকার স্বার্থে বাজি রাখতে হচ্ছে প্রাণ। তাই প্রশাসনের কাছে পাকা সেতু তৈরি করে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

বাঁকুড়ার ওন্দার বাসিন্দা সরস্বতী বাউরি বলেন, ভয়ে ভয়ে প্রাণের ঝুঁকি নিয়েই ভেলায় যাতায়াত করতে হচ্ছে। রাতেও এভাবে যাতায়াত করছি। ওই এলাকার আরেক বাসিন্দা চণ্ডী সূত্রধরের কথায়, একটা ভাল ব্রিজ হলে ভাল হয়। সরকার দেখুক। যদিও দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে জেলা পরিষদের সভাধিপতির আশ্বাস, বর্ষার শেষে সংস্কার করা হবে সেতুর। জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, বর্ষা শেষেই  ভাসা পুল সংস্কার করা হবে। নদীতে এক কোমর সমান জল থাকে। সেই জলে ভেলা চলছে। দুর্ঘটনার আশঙ্কা নেই, বড় জোর পড়ে গেলে ভিজে যাবে।

বিজেপি নেতা পার্থ কুণ্ডুর কথায়, “এলাকার মানুষ বহুদিন ধরেই স্থায়ী সেতুর দাবি করছেন। কিন্তু রাজ্য সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ। ভাসা পুল সংস্কারের নামে কাটমানির খেলা চলছে এখানে। কোনওদিনই সমস্যার সমাধান করবে না।“

অন্যদিকে, টানা কয়েক দিনের বৃষ্টিতে জলের মধ্যেই বাস করছেন উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার বাসিন্দারা। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা মহম্মদ সালিমুদ্দিন বলেন, গ্রাম ডুবে গেছে, রান্নার ব্যবস্থা নেই। জল সংস্কারের ব্যবস্থা নেই। গ্রামে থাকতে পারছি না। ত্রাণের আবেদন করছি। পঞ্চায়েতকে বলেও লাভ হয়নি। চোপড়ার দাসপাড়া পঞ্চায়েতের সদস্য আজিজুল হক বলেন, টানা বৃষ্টির জন্য গ্রামে জল জমেছে। প্রধান ও বিডিওকে জানিয়েছি, সদুত্তর পাইনি। মহকুমা শাসক জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন চোপড়ার বিডিও।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget