এক্সপ্লোর

Tarapith Temple: তৃতীয় ঢেউ-এর আশঙ্কা, কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠের মন্দির

৬ দিন মন্দির বন্ধ থাকলেও মায়ের নিত্যপুজো হবে নিয়ম মেনে

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকছে তারাপীঠের মন্দির। জানানো হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। ৬ দিন মন্দির বন্ধ থাকলেও মায়ের নিত্যপুজো হবে নিয়ম মেনে। এ দিন তারাপীঠে কৌশিকী আমাবস্যা নিয়ে মন্দির কমিটি, হোটেল মালিক, অটো ইউনিয়নদেরকে নিয়ে  বৈঠকে করলেন প্রশাসন।

সেখানেই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।  বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ আধিকারিক নগেন্দ্র ত্রিপাঠী, ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, তারাময় মুখ্যপাধ্যায় মন্দির কমিটি সভাপতিসহ আরও অনেকে।

কথিত আছে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। ফলে ওই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পুণ্যলাভ হয় বলেই মনে করেন দর্শণার্থীরা। এদিন কুম্ভস্নানও চলতে থাকে পাল্লা দিয়েই। এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন। 

কিন্তু করোনার কারণে এবার কৌশিকী অমাবস্যায় পুন্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়। মন্দির কমিটি তারাময় মুখ্যপাধ্যায় বলেন,'আগামী ৬-৭ সেপ্টেম্বর কোশিকী আমাবস্যা আছে সেটা এই বছরেও মন্দির বন্ধ থাকবে। পূর্ণাথীদের পুজো দেওয়া বন্ধ থাকবে। প্রতিবছরই বহু মানুষের সমাগম হয় এই দিন। তাই এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেদিক মাথায় রেখেই জমায়েতে রাশ টানার সিদ্ধান্ত। ভিড় এড়াতে তাই প্রবেশাধীকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। 

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামলে চার মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল হাজারদুয়ারি। লাগামহীন করোনার ভাইরাসের সংক্রমণের জেরে প্রায় ৪ মাস বন্ধ ছিল অন্যতম পর্যটন ক্ষেত্রে। আজ কেন্দ্রের সমস্ত অধীনস্থ স্মৃতিসৌধ ও প্রদর্শনী শালা খুলে দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তালা পরে যায় হাজারদুয়ারীতে। ফিরে আসে ২০২০-এর মার্চ মাসের খাঁ খাঁ করা সেই ছবিটা। পর্যটকদের ভিড় এড়াতে রাতারাতি বন্ধ হয়ে যায় ঐতিহাসিক সৌধগুলি। অবশেষে মঙ্গলবার থেকে হাজারদুয়ারি খুলল। তবে রাজ্যে একাধিক করোনা বিধিনিষেধ থাকায় ছবিটা কার্যতই অন্যরকন। এদিন হাজারদুয়ারিতে পর্যটক সংখ্যা ছিল হাতে গোনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget