এক্সপ্লোর

Mukul Roy : মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার

মুকুল রায়ের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হল। তিনি ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন।

কলকাতা : মুকুল রায়ের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হল। তিনি ওয়াই প্লাস ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। তৃণমূলে যোগ দিয়েই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি পাঠান। এখন তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়কের আবেদনের ভিত্তিতে তাঁর নিরাপত্তা প্রত্যাহারের জন্য CRPF-কে নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে সম্প্রতি তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুলকে স্বাগত জানিয়ে বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে ফেরার পরেই মুকুল রায়কে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়। এরপরই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেন তৃণমূল নেতা। গত শুক্রবার রাতেই তৃণমূল নেতার কাঁচরাপাড়ার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ। এরপর মুকুল রায়ও জানান, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। যদিও তাঁর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর কাছে তখনও পর্যন্ত কোনও নির্দেশ ছিল না বলে জানা যায়। মুকুল-পুত্র শুভ্রাংশুও তখন জানিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়ার জন্য চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এর পর আজ তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হল।

প্রসঙ্গত, বিধানসভা ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রির পর থেকেই, ভোটের আগে দলবদল করে বিজেপিতে যাওয়া নেতারা একে একে আবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। শুক্রবার তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়। পাশাপাশি শাসকদলে ফিরে আসার আর্জি জানিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন আরও অনেকে। অন্যদিকে দলে ভাঙন রুখতে সক্রিয় হয়েছে বিজেপিও। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, আমি বিরোধী দলনেতা, আমি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব।

পাল্টা শাসকদল মনে করিয়ে দিয়েছে, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েও, বিজেপির মঞ্চে যোগ দিয়েছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী ! তা সত্ত্বেও তৃণমূল থেকে ভোটের আগে বিজেপিতে যাওয়া একাধিক নেতা বেসুরো রয়েছেন। এঁদের মধ্যে কারও কারও তৃণমূলের প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget