এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে রাজ্যে লাভবান হবে তৃণমূল, ইঙ্গিত এবিপি আনন্দ-সিএনএক্সের যৌথ জনমত সমীক্ষায়

সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। পথে নেমেছেন ছাত্র ও যুব সমাজ। মিটিং মিছিল করছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয়। এরইমধ্যে রাস্তায় নেমে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। পথে নেমেছেন ছাত্র ও যুব সমাজ। মিটিং মিছিল করছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয়। এরইমধ্যে রাস্তায় নেমে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কলকাতা সহ রাজ্যের নানান জায়গায় একের পর এক মিছিল করে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), এনআরসি, এনপিআর বিরোধী আন্দোলনে একেবারে প্রথম সারির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাম ও কংগ্রেসও এই ইস্যুতে পথে নেমেছে।এবিপি আনন্দ-সিএনএক্সের যৌথ সমীক্ষার ফলাফল অনুসারে, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে অন্যান্যদের টেক্কা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মমতার আন্দোলন সমর্থন করেন?’ এই প্রশ্নের উত্তরে ৫৯ শতাংশ মতদাতাই বলেছেন ‘হ্যাঁ’। ‘না’ বলেছেন ৪০ শতাংশ। ‘জানি না বলতে বা বলতে পারব না’ বলেছেন ১ শতাংশ। দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের বিভিন্ন গোষ্ঠীর নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভ, আন্দোলনের প্রেক্ষাপটে এ রাজ্যে কী প্রভাব পড়তে চলেছে, তার আঁচ পেতেই এই জনমত সমীক্ষা করা হয়। গত ৮-৯ জানুয়ারি ২১৩৪ জনকে নিয়ে যৌথ সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ-সিএনএক্স। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে রাজনৈতিক লাভ তৃণমূলের ঘরে উঠবে বলেই এই জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। ‘বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুর রাজনৈতিক লাভ পাবে কোন দল?’সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে মতদাতাদের ৫১ শতাংশই জানিয়েছেন তৃণমূল। ৪৩ শতাংশ মনে করছেন লাভবান হবে বিজেপি। আর বাম –কংগ্রেস লাভবান হবে এমন মনে করছেন ৫ শতাংশ। ‘জানি না বা বলতে পারব না’ বলেছেন ১ শতাংশ। এবিপি আনন্দ-সিএনএক্সের যৌথ সমীক্ষার ফলাফল অনুসারে নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে। ‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের জেরে কি অস্বস্তিতে মোদি সরকার?’ এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেছেন ৭১ শতাংশ, ‘না’ বলেছেন ২৮ শতাংশ মতদাতা। ১ শতাংশ বলেছেন জানি বা বলতে পারব না’। নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন তীব্র হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবারই বলেছিলেন, প্রতিবেশী দেশগুলি থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়াতে এনআরসি প্রক্রিয়া চালু করা হবে। কিন্তু নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর দেশের বিভিন্ন অংশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর দিল্লির রামলীলা ময়দানে বিজেপির এক জনসভায় মোদি দাবি করেন, ২০১৪-তে তিনি ক্ষমতায় আসার পর থেকে এনআরসি নিয়ে সরকার কোনও আলোচনাই করেনি। এ ব্যাপারে জনমত সমীক্ষায় প্রশ্ন করা হয়, ‘দেশজোড়া আন্দোলনের জেরেই কি এনআরসি নিয়ে অবস্থান বদল করলেন মোদি-শাহ?’ এই প্রশ্নের উত্তরে মতদাতাদের ৫৯ শতাংশই বলেছেন ‘হ্যাঁ’, ‘না’ বলেছেন ২৫ শতাংশ। ‘জানি না বা বলতে পারব না’ মন্তব্য ১৬ শতাংশ মতদাতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget