এক্সপ্লোর

নোয়াপাড়া, উলুবেড়িয়া উপনির্বাচনে জয়ী তৃণমূল, দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি

উলুবেড়িয়া/নোয়াপাড়া:  কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগে দুটি কেন্দ্রের উপনির্বাচনেই বড় জয় পেল তৃণমূল। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এবারও তারা ধরে রাখল। উপরি পাওনা, গতবার বামেদের সমর্থনে কংগ্রেসের জেতা বিধানসভা আসন, নোয়াপাড়া! ২০১৬ সালের বিধানসভা ভোটে, দক্ষিণবঙ্গে হাতে গোনা যে কয়েকটি আসনে তৃণমূল হেরেছিল, তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। দু’বছরের মাথায় হওয়া উপনির্বাচনে সেই আসনেই বড় ব্যবধানে জয় পেল তৃণমূল। ৬৩ হাজার ১৮ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের সুনীল সিংহর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১ হাজার ৭২৯। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই নোয়াপাড়াতেই তৃণমূলের মঞ্জু বসু পেয়েছিলেন, ৭৮ হাজার ৪৫৩ ভোট। অনেকের মতে, নোয়াপাড়ার এই নির্বাচন ছিল তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়ের মধ্যে প্রেস্টিজ ফাইট। সেই মর্যাদার লড়াইয়ে শুধু জেতাই নয়, পঞ্চাশ শতাংশের বেশি ভোট নিজেদের দিকে নিয়ে গেল তৃণমূল। ২০১৬ সালে তারা নোয়াপাড়ায় পেয়েছিল ৪২.১৯%। এবার এক লাফে সেটাই পৌঁছে গিয়েছে ৫৩.৫১%-এ। অর্থাৎ ভোট বাড়ল প্রায় ১১ শতাংশ। অকাল ভোট হয়েছিল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও। সেখানেও বিপুল ব্যবধানে জয় পেল তৃণমূল। প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ জয়ী হয়েছেন ৪ লক্ষ ৭৪ হাজার ৫১০ ভোটে। সাজদা আহমেদ পেয়েছেন ৭ লক্ষ ৬৭ হাজার ৫৫৬ ভোট। ২১০৪ সালে সুলতান আহমেদ পেয়েছিলেন ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৫ ভোট। ভোট শতাংশের নিরিখেও প্রয়াত স্বামীকে ছাপিয়ে গিয়েছেন স্ত্রী। সাজদা আহমেদ এবার পেয়েছেন ৬০.৯৯ অর্থাৎ‍ প্রায় ৭০% ভোট। গতবার সুলতান আহমেদ পেয়েছিলেন ৪৮.৪৬% ভোট। অর্থাৎ তৃণমূলের প্রায় ২২ শতাংশ ভোট বাড়ল।

 উল্লেখযোগ্যভাবে ভোট বাড়িয়ে দু’জায়গাতেই দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। দুটি কেন্দ্রেই তৃতীয় স্থানে নেমে গেল বামেরা। নোয়াপাড়া ও উলুবেড়িয়া, দু’জায়গাতেই কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হল চতুর্থ স্থান পেয়ে। নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৮ হাজার ৭১১টি ভোট। যদিও ২০১৬ সালে পদ্ম শিবিরের অমিয় সরকার ২৩ হাজার ৫৭৯ ভোট পেয়েছিলেন। ২ বছর আগে বিজেপি নোয়াপাড়ায় মাত্র ১২.৬৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। উপনির্বাচনে সেটাই বেড়ে হয়েছে ২০.৩৬%! অর্থাৎ ভোট বেড়েছে প্রায় আট শতাংশ। নোয়াপাড়ার মতো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। তাদের প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন ২ লক্ষ ৯৩ হাজার ৪৬টি ভোট। গত লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে থাকা বিজেপি এখানে পেয়েছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৩৭টি ভোট। এবারের উপনির্বাচনে তারাই দ্বিতীয় স্থানে উঠে এসে ২৩.২৯% ভোট নিজেদের ঝুলিতে টেনেছে। যদিও গতবার বিজেপি উলুবেড়িয়ায় মাত্র ১১.৬৪% ভোট পেয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে বিজেপির ভোট বেড়েছে প্রায় ১২ শতাংশ

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget