এক্সপ্লোর

শিক্ষামন্ত্রীর বার্তা ‘খারিজ’, ছাত্র ভর্তি ঘিরে গড়বেতা কলেজে টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষ, আহত ১১

পশ্চিম মেদিনীপুর: প্রথম বর্ষে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজ। ঘটনায় আহত ১১। রিপোর্ট তলব টিএমসিপি রাজ্য নেতৃত্বের। অশান্তির আশঙ্কায় ছাত্র ভোট পিছিয়ে দিয়েছে সরকার। কিন্তু তাতেও কলেজ অশান্তির বিরাম নেই। এবার প্রথম বর্ষের ছাত্র-ভর্তিকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজে তৃণমূল ছাত্র-পরিষদের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল! স্থানীয় সূত্রে খবর, শনিবার থেকেই গড়বেতা কলেজে প্রথম বর্ষের ছাত্র ভর্তি শুরু হয়েছে। অভিযোগ, ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ রায় ও টিএমসিপি নেতা মিঠুন সামোইয়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দু’পক্ষ। সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে আশিস চালক নামে এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গড়বেতা কলেজে প্রবল উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রিপোর্ট তলব করেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব। কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে ছাত্র সংসদকে দূরে থাকার বার্তা দিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজে অনলাইনে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। তাই গড়বেতা কলেজের ঘটনা দেখে অনেকেই বলছেন, সরকারের সেই বার্তা তো শাসকদলের ছাত্র সংগঠনই মানছে না।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget