এক্সপ্লোর

পুরুলিয়ার সরকারি হোমে ২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ,তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর

যেখানে নিরাপদ আশ্রয় মেলার কথা, ভুল সংশোধন করে জীবনের মূল স্রোতে ফেরার সুযোগ পাওয়ার কথা, কিন্তু সেখানেই নাবালিকাদের জীবনে অন্ধকার নেমে আসার অভিযোগ! ২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার সরকারি হোমে।

  সন্দীপ সমাদ্দার ও সমিত সেনগুপ্ত, কলকাতা ও পুরুলিয়া: যেখানে নিরাপদ আশ্রয় মেলার কথা, ভুল সংশোধন করে জীবনের মূল স্রোতে ফেরার সুযোগ পাওয়ার কথা, কিন্তু সেখানেই নাবালিকাদের জীবনে অন্ধকার নেমে আসার অভিযোগ! ২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার সরকারি হোমে। পুরুলিয়া জেলা আদালত সূত্রে খবর, গত ২৪ তারিখ ২ নাবালিকা আদালতে অভিযোগ করে, হোমের মধ্যে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছে। অভিযোগ পেয়ে হোমে যান বিচারক। আরও কয়েকজন নাবালিকার কাছে এই অভিযোগ পেয়ে, পুলিশ সুপার ও জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন তিনি। অভিযোগ দায়ের হয় পুরুলিয়া মহিলা থানায়। ঘটনার প্রতিবাদে, বুধবার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয় বিজেপির মহিলা মোর্চা। অফিসে কমিশনের চেয়ারপার্সন না থাকায় বিক্ষোভ দেখান মহিলা মোর্চার সদস্যরা। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, উনি ভয় পেয়ে পালিয়ে গেছেন, ডেপুটেশন দিতে এসেছিলাম, সময় হল না ডেপুটেশন নেওয়ার জন্য। বিজেপি মহিলা মোর্চার অভিযোগ মানতে চাননি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি বলেছেন, আমি একটি জরুরি কাজ বেরোই, ডেপুটেশন অফিসে দিতেই পারতেন, শিশুসুরক্ষা নিয়ে কেমন কাজ করছি ,ওদের কাছে শিখতে হবে না, আমি কাউকে ভায় পাই না। অন্যদিকে, এদিনই পুরুলিয়া জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা। কিন্তু বিক্ষোভ শুরুর আগেই সংগঠনের নেত্রী কাবেরী চট্টোপাধ্যায়কে আটক করে সদর থানার পুলিশ। এরপরই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন সদর থানার সামনে। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান এবং বাংলায় দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এনিয়ে টুইটার হ্যান্ডলে লিখেছেন- রাজ্য প্রশাসনের সক্রিয় যোগসূত্র ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। পিসি-কে উত্তর দিতে হবে, তিনি কি এই কারণেই নারীদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যান এনসিআরবি-তে পাঠানো বন্ধ করেছেন? পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেছেন, এগুলো অপপ্রচার .... সরকার যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে... দোষীরা শাস্তি পাবে.... মালব্য বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রশাসন সূত্রে খবর, অভিযোগ ওঠার পরই ২ নাবালিকাকে বাঁকুড়ার একটি হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget