এক্সপ্লোর

Union Budget 2021: এবারের বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল? কী বলছেন শহরের আমজনতা, দেখে নিন

লালপাড় শাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মুখে রবীন্দ্রনাথের লেখা লাইন। বাজেটে বাংলার জন্য বরাদ্দ সড়ক উন্নয়ন ৷ ভোটের কথা মাথায় রেখেই কি বাজেটে বাংলার ছোঁয়া? বাজেট ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলে। কিন্তু, আসল প্রশ্ন হল, করোনা বিধ্বস্ত সাধারণ মানুষ বাজেট থেকে কী পেল?

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: করোনার কারণে অর্থনৈতিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। এবারের বাজেটে সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার দিশা থাকবে বলে মনে করেছিলেন তাঁরা। প্রত্যাশা পূরণ হল কী?

লালপাড় শাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মুখে রবীন্দ্রনাথের লেখা লাইন। বাজেটে বাংলার জন্য বরাদ্দ সড়ক উন্নয়ন ৷ ভোটের কথা মাথায় রেখেই কি বাজেটে বাংলার ছোঁয়া? বাজেট ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলে। কিন্তু, আসল প্রশ্ন হল, করোনা বিধ্বস্ত সাধারণ মানুষ বাজেট থেকে কী পেল?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথায়, ‘‘অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট তৈরি হয়েছে, অনেক রাজ্যই পর্যুদস্ত, অনেকের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, প্রিয়জনকে হারিয়েছেন অনেকে, বহু মানুষ বাড়িতে বসেছিলেন ৷’’

করোনা-লকডাউনের ধাক্কায় টলে গেছে দেশের অর্থনীতি। লক্ষ লক্ষ কর্মহীন। তাঁদেরই একজন নরেন্দ্রপুরের বাপ্পা মজুমদার। কাজ করতেন ট্যাংরার একটি চর্মজাত সামগ্রীর কারখানায়। লকডাউনে কাজ গেছে। স্ত্রী-মেয়েকে নিয়ে আতান্তরে পড়েছেন বাপ্পা। অনেক চেষ্টা করেও চাকরি পাননি। উপার্জন বন্ধ। জমানো টাকাও ক্রমশ ফুরিয়ে আসছে। এবারের বাজেট তাঁর প্রত্যাশা পূরণ করতে পারল কি? বাপ্পার কথায়, সোনা-রুপোর দাম কমেছে, সেটা তো খেতে পারব না, শ্রমিকদের জন্য কিছু নেই এই বাজেটে, যেখানেই ইন্টারভিউ দিতে যাচ্ছি, বলছে অত বেতন দিতে পারব না ৷’’

করোনার পর ওষুধের খরচ চরমে পৌঁছেছে। কিন্তু, আয় বেড়েছে কোথায়? মৃদুলা ভট্টাচার্য, পেশায় শিক্ষিকা জানাচ্ছেন, ‘‘এবছরটা অন্য বছরের তুলনায় আলাদা, বাড়ির ৬ জন করোনায় আক্রান্ত হয়েছিল, জীবন বিমার জন্যও যদি কিছু করত, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমল না, বাজেটের লাভের লাভ কিছুই হল না ৷’’

লকডাউনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকেই কর ছাড়ের ক্ষেত্রে বিশেষ কিছু আশা করছিলেন। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেছে বলে জানিয়েছেন ৷ কলকাতার এক বিজ্ঞাপন সংস্থার কর্ণধার দীপকুমার দে-র কথায় ‘‘আমাদের ইনকাম অর্ধেক হয়ে গেছে, প্রতিটা বাজেটে আমরা প্রত্যাশা করি ট্যাক্স বেনিফিট পাব, এবার কিছুই পেলাম না...৷’’

করোনা মহামারির জেরে লণ্ডভণ্ড হয়ে যাওয়া জীবন ফের কবে ফিরবে স্বাভাবিক ছন্দে? বাপ্পা-মৃদুলার মতো কোটি কোটি সাধারণ মানুষের এটাই প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget