এক্সপ্লোর

চলল 'বোমা-গুলি', দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে ফের উত্তপ্ত বসিরহাট

বসিরহাট: থমথমে বসিরহাট আবারও উত্তপ্ত হয়ে উঠল শুক্রবার। দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে ফের অশান্তি ছড়াল বসিরহাটে। পরিবেশ ভারী হয়ে উঠল লোকজনের চিৎকার, বোমা-গুলির শব্দে। এদিন সকাল থেকেই বসিরহাটের রাস্তা পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। এর মধ্যেই দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ ত্রিমোহিনী মোড়ের কাছে অশান্তি ছড়ায়। নতুন করে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। বোমা-গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। তড়িঘড়ি ওই এলাকায় বাহিনী পাঠানো হয়। কিন্তু, তাতেও পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হয়নি। তাই শেষমেশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। এই ঘটনার খবর চাউর হতেই নতুন করে অশান্তি ছড়াতে শুরু করে ময়লাখোলা, টাকি রোডের মতো এলাকাতেও। সকালের দিকে কিছু দোকানপাট খুললেও, দুপুরের অশান্তির পর ফের তা বন্ধ হয়ে যায়। লোকজন ভয়ে বাড়ির ভিতর ঢুকে যান। শুনসান হয়ে যায় রাস্তা। এমনিতেই লাগাতার অশান্তির জেরে বসিরহাটের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। বন্ধ স্কুল থেকে স্বাস্থ্যকেন্দ্র। দোকান-বাজার বন্ধ থাকায় তৈরি হয়েছে খাবারের সঙ্কট। এই দমবন্ধ দশার মধ্যে আর কতদিন কাটাতে হবে, তা ভেবে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, অশান্তি নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি, ১৪৪ ধারা শেষ হলেই তারা এলাকায় শান্তি মিছিল করবে। এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ১৪৪ ধারা শেষ হলেই তৃণমূল শান্তি মিছিল করবে। হিন্দু, মুসলমান দুই সম্প্রদায় পাশাপাশি থাকবে। সব দলকে থাকতে অ্যাপিল। বাদুড়িয়া, বসিরহাট, স্বরূপনগরে হবে। ৫০ হাজার লোকের মিছিল। বিজেপি অবশ্য এদিন ফের ৩৫৬ ধারা জারির দাবি জানিয়ে সুর চড়িয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কাল রাজ্যপালের সঙ্গে দেখা করে ৩৫৬ ধারা জারির দাবি জানাব। সব মিলিয়ে অশান্তি ঘিরে রাজ্য রাজনীতিও ফুটছে।

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget