এক্সপ্লোর

WB election 2021 কাপুরুষ এজেন্ট চাই না, দরকার হলে বুথে মেয়েরা লড়ে নেবে, বললেন মমতা

'যেই অত্যাচার করবে, ভিডিও তুলবেন, তুলে ওটা ভাইরাল করে দেবেন' বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

চুঁচুড়া: ভয়ে পালিয়ে যাওয়া কাপুরুষ এজেন্টদের বদলে বুথে বুথে মহিলাদের পোলিং এজেন্ট করার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সোমবার চুঁচুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘যারা ভয়ে পালিয়ে যান, তাদের আমি মহাপুরুষ বলি না। তাদের আমি কাপুরুষ বলি। সেরকম দেখে করবার দরকার নেই। সেরকম হলে না থাকলে, কন্যাশ্রীকে করে দাও, বঙ্গজননীকে করে দাও। মেয়েদের করে দাও। মেয়েরা লড়ে নেবে।’

দ্বিতীয় দফায় ভোটের দিন খোদ তৃণমূল সুপ্রিমো যে কেন্দ্রে লড়ছেন সেই নন্দীগ্রামে একাধিক বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে সমস্যায় পড়েছিল বলে খবর এসেছিল। বয়ালের স্কুলের বুথে তৃণমূল এজেন্টের না বসা ও তারপর বিজেপির হাতে মার খাওয়ার ভয়ে তাঁর মায়ের কান্না আলোড়ন ফেলেছিল রাজ্যজুড়ে। রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যে বুথে গিয়ে ঘণ্টা দুয়েক বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি কিছু বললে যদি মনে করেন কেঁদে ফেলবেন, তাহলে তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। আগে থেকে বলে দিন এজেন্ট হবেন না। নন্দীগ্রামে দেখেছি মেরে নাক-টাক ফাটিয়ে, তবে এজেন্ট আমি হলে আমাকে বুথে বসতেই হবে, মেরে ফেললেও আমি উঠব না, দেখতে চাই আমায় কী করবে, এই মানসিকতা নিয়ে বসতে হবে। নন্দীগ্রামে অনেক অত্যাচার করেছে। তাই ওখানে বসে ছিলাম।‘

মহিলাদের আগে-ভাগে খুন্তি-হাতা নিয়ে ‘রুখে দাঁড়ানোর’ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রয়োজনে সমস্যা-অত্যাচারের ভিডিও তুলে সেটা ভাইরাল করে দেওয়ার বার্তা দিয়ে চুঁচুড়ার জনসভা থেকে মমতা বলেন, ‘ইলেকশনের আগে যদি বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করলে মেয়েরা জোট বাঁধবেন। উলুধ্বনি-শঙ্খধ্বনি দেবেন। যেই অত্যাচার করবে, ভিডিও তুলবেন, তুলে ওটা ভাইরাল করে দেবেন। ভয় দেখানোটা ওদের কায়দা, ভয় পাবেন না। ওরা জানে জিতবে না, তাই ভয় দেখাচ্ছে।‘ তৃণমূল সুপ্রিমোর যে আক্রমণের রেশ বজায় ছিল চণ্ডীতলা, কোন্নগরের সভাতেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget