এক্সপ্লোর
সকাল থেকেই আকাশ মেঘলা, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিনবঙ্গে বৃষ্টি কি হবে? দেখুন পূর্বাভাস

কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে গুমোট গরম। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায়, বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি। উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে। এদিকে, আগামী ২৪ ঘন্টায় উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বর্ষা। তবে রাজ্যে কবে পা রাখবে, তা এখনও নিশ্চিত নয়।
Before You Go
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর






















