এক্সপ্লোর

সাপ্তাহিক রাশিফল

০৯.০৭.২০১৭ তারিখ থেকে ১৬.০৭.২০১৭ পর্যন্ত।

রবি – মিথুনে । চন্দ্র – ধনু । মঙ্গল – মিথুনে পরে কর্কটে । বুধ – কর্কট । বৃহস্পতি – কন্যা । শুক্র – বৃষ । শনি – বক্রি বৃশ্চিক । রাহু – সিংহ । কেতু - কুম্ভে । তিথি পূর্ণিমা থেকে ষষ্টি । রাশি ফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব

মেষ
সপ্তাহের প্রথম দিকে কোনও সামাজিক কাজের জন্য সময় ব্যয় হতে পারে । সংসারের কোনও ব্যক্তির জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে । স্ত্রীর জন্য নতুন কোনও কাজের সন্ধান , সন্তানের পড়াশোনায় ব্যয় বৃদ্ধি , কোনও ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে । মধ্যভাগে বাইরের ঝগড়া বাড়িতে আসতে পারে । দুর্বলতার সুযোগ শত্রু নিতে পারে । বন্ধুর সঙ্গে বিবাদের অবসান । ব্যবসা নিয়ে একটু চিন্তা ।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য বাইরে যেতে হতে পারে । শরীরের কথা চিন্তা করা দরকার । গুরুজনের জন্য কোনও বিপদ থেকে উদ্ধার । প্রথম দিকে স্ত্রীর সঙ্গে বিবাদে মনের কষ্ট বাড়াতে পারে , কাজের নতুন কোনও যোগাযোগ হতে পারে । গোপনতা রক্ষা করবার জন্য বিপদ বৃদ্ধি । ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন । বাইরের কোনও লোকের কারণে বাড়িতে চিন্তা বৃদ্ধি ।
মিথুন
কোনও গবেষণার কাজে সাফল্য আসতে পারে ।সপ্তাহের প্রথম দিকে সব বাধা থেকে মুক্তি পাবেন । পরিবারের জন্য উন্নতির যোগ আসতে পারে । আশা পূরণ হতে পারে । চেনা লোকের থেকে উপকার । নিজের বুদ্ধির বলে বিপদ থেকে মুক্তি । দরকারি কাজের জন্য সময় পাবেন না । মা বাবার শরীরের জন্য একটু খরচ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদ পরে ঠিক হয়ে হবে । কোনও বাজে পরিস্থিতির জন্য আপনি দায়ী হতে পারেন । শেষের দিকে শরীর নিয়ে একটু চিন্তা ।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে কোনও লোকের সঙ্গে বিবাদ নিয়ে বাড়িতে অশান্তি । পড়াশোনার জন্য খুব ব্যস্ত হতে হবে । স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে গিয়ে শান্তির পরিবেশ আসতে পারে । বাচ্চাদের জন্য খরচ বাড়তে পারে । নিজের সংকল্প নিয়ে চিন্তা করুন । কোনও আলোচনাতে মতামত না দেওয়াই ভাল হবে । বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন । ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে । প্রেমের ব্যাপারে ভেবে সিদ্ধান্ত নিন ।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনও প্রকার চিন্তা না থাকলেও পেটের সমস্যা বাড়তে পারে । বিবাহিতদের কোন স্ত্রী বা স্বামী নিয়ে অশান্তি বাড়তে পারে । বাড়ির কর্মচারী নিয়ে কোনও বিবাদ । ব্যবসার জন্য নতুন সুযোগ কাজে লাগান । প্রেমের ক্ষেত্রে নতুন কোনও চিন্তা ভাবনা । গুরুজনের জন্য কিছু করবার আনন্দ । বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা । চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে কোনও উচ্চ ব্যক্তির জন্য উপকার পাবেন , চাকরির ভাল যোগাযোগ হতে পারে । বাড়িতে অতিথির জন্য খরচ বৃদ্ধি । সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে, গুরুজনের জন্য কোনও ডাক্তারের সঙ্গে আলোচনা । স্ত্রীর জন্য চিন্তা বৃদ্ধি । ব্যবসার স্থানে নতুন কোনও শত্রু । কোনও কারণে আবেগ বাড়তে পারে । ব্যবসার কর্মচারী নিয়ে অশান্তি । বাড়িতে শুভ সংবাদ আসতে পারে ।
তুলা
সপ্তাহের প্রথম দিকে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে । ডাক্তারের জন্য বাড়িতে ব্যয় । বন্ধুর জন্য কোনও উপকার পেতে পারেন । বাড়িতে কোনও ভাল আলোচনা হতে পারে । মা বাবার সঙ্গে আলোচনা করে ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করুন , কর্মের দিকে অগ্রগতি ভাল । কোনও সাহায্য প্রাপ্তির জন্য খরচ বাড়তে পারে । ব্যবসার জন্য দূরে ভ্রমণ । অপর ব্যক্তি নিয়ে বাড়িতে অশান্তি । প্রেমের জন্য সময় দিন ।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে বাড়িতে ডাক্তারের খরচ বাড়তে পারে । স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি । সন্তানের শরীর নিয়ে চিন্তা , চাকরির স্থানে কোনও বিবাদ বাড়তে পারে । ব্যবসার জন্য ভাল সময় বলা যাবে না । পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে । মধ্য ভাগে দরকারের কাজগুলো শেষ করুন । প্রেমের জন্য চিন্তা করুন । গুরুজনের সঙ্গে তর্ক করবেন না । শত্রুর জন্য ব্যবসায় বাধা । স্ত্রীর জন্য কোনও কাজের খবর ।
ধনু
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে । কাজের জন্য দূরে যেতে হতে পারে । শিল্পীদের জন্য ভাল সুনাম হতে পারে । কোনও সহকর্মীর দ্বারা উপকার । নিজের বুদ্ধির জন্য বিপদ থেকে উদ্ধার । পরিবারের কোনও লোকের জন্য উত্তেজিত হতে পারেন । স্ত্রীর কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে । ভাল ব্যবহারের জন্য সুনাম বাড়তে পারে । সম্পত্তি কেনা বেচার জন্য ভাল সময় । শেষের দিকে ব্যবসা নিয়ে কোনও চিন্তা ।
মকর
সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য দূরে যেতে হতে পারে । বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা । ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে । দূরের বন্ধুর কোনও খবর মিলতে পারে । স্ত্রীর জন্য কোনও খরচ বাড়তে পারে , সন্তানের কাজের জন্য বিদেশ ভ্রমণ । বাড়িতে কোনও লোকের উৎপাত বাড়তে পারে । মামলায় ভাল ফল আশা করা যায় । সম্পত্তি নিয়ে ভাই ভাই বিবাদ বাড়তে পারে । পিতার জন্য চিন্তা বৃদ্ধি । মা বাবার মন রাখতে স্ত্রীর সঙ্গে বিবাদ । ফাটকা ব্যবসা ভাল হবে ।
কুম্ভ
সপ্তাহের প্রথমে শরীর ঠিক থাকলেও ঠাণ্ডা লাগার জন্য কষ্ট পেতে হবে । কর্ম নিয়ে খুব চিন্তা বাড়তে পারে । অর্থ সমস্যা থাকার জন্য মানসিক চিন্তা বাড়বে । আবেগবশত অর্থ খরচ বাড়তে পারে । উত্তর দিকের কোনও কাজ আসতে পারে । সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে । পরিবারের সঙ্গে বনিবনা কম থাকবে । স্ত্রীর জন্য অশান্তি আর ভাল লাগবে না । বন্ধুর জন্য কোনও বিপদ বাড়তে পারে ।
মীন
শরীরে কোনও রোগ বাড়তে পারে । সপ্তাহের প্রথম দিকে কাজের ক্ষেত্রে শরীর সঙ্গ দেবে না । পরিস্থিতি খুব ভাল থাকবে না , কোনও অচেনা লোকের জন্য খরচ বাড়তে পারে । পড়াশোনার জন্য ভাল খবর । কর্ম নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে । সন্তানের জন্য খরচ বৃদ্ধি । বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে । ব্যবসার জন্য চিন্তা ও ব্যয় বাড়তে পারে । কথা ভুল বলবার জন্য বিবাদ । স্ত্রীর জন্য কষ্ট বৃদ্ধি ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম,
কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget