এক্সপ্লোর

গাজোলের বিধায়কের যোগদানে ক্ষোভ , মালদায়  বিজেপি নেত্রী সামিল হলেন তৃণমূলে

মেদিনীপুরে অমিত শাহর সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন মালদার গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস। তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পরই, গেরুয়া শিবিরের অন্দরে একাংশের মধ্যে তৈরি হয় ক্ষোভ।

মালদা: মেদিনীপুরে অমিত শাহর সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন মালদার গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস। তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পরই, গেরুয়া শিবিরের অন্দরে একাংশের মধ্যে তৈরি হয় ক্ষোভ। বিধায়কের দলবদলের বিরোধিতা করে এবার দল ছাড়লেন বিক্ষুব্ধ এক বিজেপি নেত্রী, লক্ষ্মী সোরেন। তৃণমূলে যোগ দিলেন তিনি ও তাঁর স্বামী। তাঁদের সঙ্গে বিজেপি ছেড়েছেন ২০০ জন কর্মী। মঙ্গলবার নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেন, গাজোলের যুব তৃণমূলের ব্লক সভাপতি। লক্ষ্মী সোরেন বলেছেন, দীপালি বিশ্বাস ক্ষমতার লোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই যোগদানের বিরোধিতা করতেই বিজেপির সঙ্গ ছাড়ছেন তাঁরা। মালদা তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেছেন, দীপালি গেলে দলের মঙ্গল। দীপালি গেলে মানুষ আসবে আমাদের সঙ্গে। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি নেতৃত্ব। মালদা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেছেন, ওরা গেলে দলেরই ভালো। মালদার গাজোল, উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে, এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। গাজোল বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের থাকলেও, লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফলের হিসেবে, ৪০ হাজারের (৪১,১৭১) বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। এখন দেখার, তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদানে এখানকার রাজনৈতিক মানচিত্রের কতটা পরিবর্তন হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget