এক্সপ্লোর

WB Elections 2021:  ‘চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই, আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে?’, নন্দীগ্রামে তোপ মমতার

"ধর্ম নিয়ে খেলবেন? কবে খেলবেন?...", আক্রমণ তৃণমূলনেত্রীর

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। নাম না করে এভাবেই বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রার্থী হওয়ার পর এদিন নন্দীগ্রামে প্রথম কর্মিসভা করেন তৃণমূলনেত্রী। সেখানে তিনি বলেন, ‘কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন? মুখস্থ করে এসে বুলি আওড়াচ্ছেন।’

নিজের কেন্দ্রের প্রশংসা করে মমতা বলেন, নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। বলেন, ‘মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। সারা বিশ্বে নন্দীগ্রাম পৌঁছে গেছে। নন্দীগ্রামের মানুষের কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বহিরাগত’ দাবি করে বিতর্কিত ফ্লেক্স পড়েছে তাঁর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে। এদিন তাঁর জবাবে তৃণমূলনেত্রী বলেন, ‘কেউ কেউ বলছে আমি নাকি বাইরের লোক। ‘আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে? গুজরাত থেকে যারা আসছে তাঁরা বাংলার লোক?’

 

 

এদিন নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি রোমন্থন করেন তৃণমূলনেত্রী। ফিরে যান ২০০৭ সালে। বলেন, ‘১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। অসুস্থ ছিলাম, হাসপাতাল থেকে চলে এসেছিলাম। কোলাঘাটে আমার গাড়ির উপর হামলা, সেদিন কেউ ছিল না। রাজ্যপাল ফোন করে বললেন, আপনাকে পেট্রোল বোমা মারার চক্রান্ত চলছে। আনিসুরের বাইকে লুকিয়ে তমলুক হাসপাতালে যাই। আনিসুর জেলে আছে, কে জেলে ভরেছে, নাম বলব না। সিপিএম ভাবতে পারেনি, আমি স্কুটারে করে পৌঁছে যাব। তারপর চণ্ডীপুর হয়ে নন্দীগ্রামে ঢুকেছিলাম, শুরু হয়েছিল অকথ্য অত্যাচার। ১০ নভেম্বর সূর্যোদয়ের নামে ১০ জনের দেহ লোপাট করা হল। ভাঙাবেড়া থেকে সোনাচূড়া, একই অত্যাচার হয়েছে।’

আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে মমতা জানিয়ে রাখলেন, সেদিনের মতো আজও তিনি সকলের পাশে আছেন। বলেন, ‘সেদিনও আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজও আছি। আপনারা দলের সম্পদ, আপনারা বললে চলে যাব। মনোনয়ন জমা দেব না। কিন্তু আপনারা বললে আমি কাল মনোনয়ন দেব। 

নন্দীগ্রাম থেকে তিনি কেন দাঁড়ালেন, এই প্রশ্নের জবাব দেন মমতা। বলেন, ‘নন্দীগ্রামে আমি কেন দাঁড়ালাম? ভবানীপুর থেকেও তো দাঁড়াতে পারতাম। শেষবার যখন এসেছিলাম সেদিন কথা দিয়েছিলাম। আপনাদের উদ্দীপনা দেখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনের তুফান আসত না। মাথায় ছিল হয় সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে দাঁড়াব।’

 

 

১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর সেই দফাতেই ভোট হবে নন্দীগ্রামে। যে কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিপক্ষে বিজেপির শুভেন্দু অধিকারী।

প্রার্থী হওয়ার পর এদিন নন্দীগ্রামে প্রথম কর্মিসভা করেন তৃণমূলনেত্রী। সেখানে তিনি হুঙ্কার দিয়ে রাখলেন, ১ এপ্রিল খেলা হবে। মমতা বলেন, ‘নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছি, পরে কুঁড়ে ঘর বানিয়ে নেব। আমি যা কথা দিই, তা রাখি। ১ এপ্রিল খেলা হবে।’ তিনি যোগ করেন, পুরনো অত্যাচারী অনেক সিপিএম নন্দীগ্রামে ফিরেছে। লক্ষ্মণ শেঠের সঙ্গীদের নিয়ে অত্যাচার করেছিল, তারা ঢুকছে। শিব চতুর্দশীর দিন তৃণমূলের ইস্তেহার প্রকাশ হবে।’

তিনি মনে করিয়ে দেন, ‘হাসপাতাল-কলেজ থেকে জলপ্রকল্প, সব করে দিয়েছি।’ তাঁর প্রতিশ্রুতি, আগামীদিনে নন্দীগ্রামকে মডেল করে দেব। নানারকম চক্রান্ত চলবে, চক্রান্তে পা দেবেন না।’

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget