এক্সপ্লোর

Malda Arms Peddler Arrest: ভোটের মুখে মালদায় গ্রেফতার ৩ অস্ত্র পাচারকারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এর আগে গতমাসে কালিয়াচক ও হরিশ্চন্দ্রপুর থেকেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছিল...

করুণাময় সিংহ, মালদা: রাজ্যে বিধানসভা ভোটের মুখে মালদা থেকে গ্রেফতার হল ৩ অস্ত্র পাচারকারী।  গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ অভিযান চালায় মানিকচক থানার শঙ্করতলা ঘাট এলাকায়।  

সেখানেই এসটিএফের হাতে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়েছে ৩ পাচারকারী।  পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে  ৬ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৯০ রাউন্ড কার্তুজ।  ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি ঝাড়খণ্ডে।  ১ জনের বাড়ি মালদারই ভূতনি এলাকায়।  

এই প্রথম নয়। এর আগে গতমাসে কালিয়াচক ও হরিশ্চন্দ্রপুর থেকেও  আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। গত ৩০ জানুয়ারি হরিশ্চন্দ্রপুরে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে ভালুকা ফাঁড়ির পুলিশ। 

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুরের গোবরাঘাট এলাকায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় দুটি রাইফেল, দুটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ। 

ধৃত দুই যুবকই মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। গোবরাঘাট বাংলা-বিহার সীমানাবর্তী এলাকা। পুলিশের অনুমান, বিহার থেকেই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল। 

এর আগে, ২৩ জানুয়ারি, কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। 

মালদার পুলিশ সুপার জানান,  ধৃতদের জেরা করে কোথা থেকে এবং কাদের জন্য অস্ত্রগুলি আনা হয়েছিল, তা জনার চেষ্টা চলছে।

এছাড়া, চলতি মাসের গোড়ায় বাবুঘাট ও রাজারহাট থেকে ৬ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় লালবাজারের গুন্ডাদমন শাখা। গ্রেফতার করে তিন দুষ্কৃতীকে। 

ধৃতদের মধ্যে ২ জন উত্তর ২৪ পরগনা ও একজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি নম্বর প্লেটহীন স্কুটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget