এক্সপ্লোর

WB Election 2021: নরেন্দ্র মোদি রোজ হিন্দু-মুসলমান করেন, ওনার নামে কটা কমপ্লেন হয়, অভিযোগ প্রসঙ্গে পাল্টা মমতা

রেন্দ্র মোদির বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে, তিনি যে রোজ হিন্দু-মুসলমান করেন, কটা কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে যারা নন্দীগ্রামের মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন।

ডোমজুড় : নির্বাচন কমিশনে তাঁর নামে নালিশ এবং সেই ঘটনায় শো-কজ হওয়া নিয়ে এবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চতুর্থ দফার ভোটের আগে ডোমজুড়ের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোর হুঁঙ্কার, 'আমাকে দশটা শো-কজ করলেও কিছু যায় আসে না। উত্তর একই হবে।' পাশাপাশি সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা নরেন্দ্র মোদিকে ও নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন।

আক্রমণাত্মক মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেন, 'আমার বিরুদ্ধে কমপ্লেন করে কোনও লাভ নেই। নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে, তিনি যে রোজ হিন্দু-মুসলমান করেন, কটা কমপ্লেন হয়েছে তাদের বিরুদ্ধে যারা নন্দীগ্রামের মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন, লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের।' যার পরই আগের বক্তব্যের রেশ টেনে তিনি জোড়েন, 'আমাকে দশটা শো-কজ করলেও কিছু যায় আসে না। উত্তর একই হবে। আমি সবাইকে বলছি, কোনও ভাগাভাগি হবে না, ঐক্যবদ্ধভাবে সবাই ভোট দিন। হিন্দু-মুসলমান-শিখ-ক্রিস্চান সবাইকে, কেউ ওদের ভোট দেবেন না।'

নন্দীগ্রামে সংঘ্য়ালঘু ভোটারদের উদ্দেশ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশেষ রকমের বার্তা দিয়েছেন অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হযেছিল বিজেপি। যে ঘটনা নিয়ে পরে কমিশনের পক্ষ থেকে শো-কজ করা হয় তৃণমূল সুপ্রিমোকে। যে ঘটনা নিয়ে বলতে গিয়েই বিজেপি নেতাদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ডোমজুড়ের সভার আগে শ্রীরামপুরের জনসভাতেও নরেন্দ্র মোদি-অমিত শাহের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানান। শ্রীরামপুরের নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি দেশকে ভুলিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদি নিজের নামে স্টেডিয়াম করছে। অমিত শাহ সারাক্ষণ কীভাবে দাঙ্গা, গুণ্ডামি করা যায় তাই ভাবে। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ব্যালট বক্স থেকে খালি করে দেবেন।’ তিনি স্লোগান তোলেন, ‘বিজেপি হঠাও’। ডোমজুড়ে জনসভা থেকেও আক্রমণের যে রেশ বজায় ছিল তাঁর। পাশাপাশি টাকা বিলির অভিযোগও ফের একবার তোলেন তিনি।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget