এক্সপ্লোর

West Bengal Coronavirus : করোনা কাঁটা এবার চন্দননগরের আলোকসজ্জা শিল্পেও

জগন্নাথ দেবের স্নান যাত্রার পর থেকেই কলকাতা সহ জেলার পুজো উদ্যোক্তারা আলোকসজ্জার জন্য বুকিং করতে আসেন চন্দননগরে। এবার সেই বুকিং এখনও পর্যন্ত হয়নি বলেই জানা যাচ্ছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর : দুর্গাপুজো হোক কিংবা জগদ্ধাত্রী পুজো। আলোকসজ্জা মানেই প্রথমেই যার কথা মনে আসে, তা চন্দননগর। এতটাই বিখ্যাত চন্দননগরের আলোকসজ্জা। কিন্তু চন্দননগরের এই দুর্দান্ত আলোকসজ্জাতেও করোনার কাঁটা। গত বছর থেকেই উৎসব যেন শুধু নামমাত্রই হয়ে গিয়েছে। আর তার একমাত্র কারণ করোনা। সেই করোনার কারণে এবারও যে কোনও উৎসবই অনেকটাই ছোট করে করা হবে বলে জানা যাচ্ছে। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত পুজোই।

ভারতসহ সারা বিশ্বকে গ্রাস করেছে করোনা। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়েরও জল্পনা শুরু হয়েছে। সে কারণেই এবার দুর্গাপুজো কমিটিগুলি প্রায় নামমাত্র পুজো করার সিদ্ধান্ত নিয়েছে। করোনার কারণে পুজো কমিটিগুলোর এই সিদ্ধান্তে কোপ পড়েছে আলোকসজ্জাতেও। দুর্গাপুজো আসতে আর ১০০ দিনও বাকি নেই। জগন্নাথ দেবের স্নান যাত্রার পর থেকেই কলকাতা সহ জেলার পুজো উদ্যোক্তারা আলোকসজ্জার জন্য বুকিং করতে আসেন চন্দননগরে। এবার সেই বুকিং এখনও পর্যন্ত হয়নি বলেই জানা যাচ্ছে। এর ফলে আলোর রোশনাই থেকে অনেকটাই বঞ্চিত হবে কলকাতা সহ বিভিন্ন জেলার পুজো।

প্রসঙ্গত, করোনার কারণেই এবার বিদেশ এবং অন্য রাজ্যের কোথাও চন্দননগরের আলো যাচ্ছে না বলে জানা যাচ্ছে। শিল্পীদের কাঁচা মাল পেতে সমস্যা হচ্ছে। চন্দননগরের আলোর চাহিদা কম থাকায় সেই কাজের সঙ্গে জড়িয়ে থাকা শ্রমিকরা অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি চন্দননগরের আলোক শিল্পকে কেন্দ্র করে মাথাচাড়া দিয়েছে তৃণমূল-বিজেপি তরজা। হুগলির সংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, করোনাকালে ভাল শিল্পীর থেকে সমস্ত শিল্পীর অবস্থা খারাপ। কেন্দ্রীয় সরকারের তরফে পাশে থাকার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তা করা হবে। তিনিও সংসদে এ বিষয়ে আলোকপাত করবেন বলে জানিয়েছেন। 

অন্যদিকে, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এই প্রসঙ্গে বলেন, 'কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে আজ শিল্পগুলির এই হাল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আলোক শিল্পীদের জন্য চন্দননগরে আলোর হাব তৈরি করেছেন। লকেট চট্টোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওঁদের সময়ই বেকারত্ব সবচেয়ে বেশি বেড়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget