এক্সপ্লোর

বিয়েবাড়িতে ৫০ জনকে ছাড়, আংশিক লকডাউনে কোন কোন দোকান খোলা, সংশোধিত বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য

সংশোধিক বিজ্ঞপ্তিতে বিজ্ঞতিতে জানানো হয়েছে অত্যাবশ্যকীয় প্রয়োজনের যে কোনও দোকান লকডাউনের আওতার বাইরে থাকবে।

হাওড়া : আংশিক লকডাউনের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। যেখানে জানানো হয়েছে সর্বোচ্চ ৫০ জনকে বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে। বিয়েবাড়িতে আমন্ত্রিত প্রত্যেককে কড়াভাবে করোনা বিধি মেনে চলতে হবে।

পাশাপাশি কোন কোন দোকান কখন খোলা থাকবে তাও বিস্তারিতভাবে জানিয়েছে রাজ্য। পরিষ্কার করে বলা হয়েছে মুদিখানা, ওষুধের দোকানের পাশাপাশি দুধের দোকান, টেলি কমিউনিকেশনের দোকান, বিদ্যুৎ সামগ্রীর দোকান, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত দোকানের মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনে লাগে এমন জিনিস বিক্রি করা হয় যে সব দোকানে সেগুলো লকডাউনের আওতায় আসবে না। অর্থাৎ এই ধরণের দোকান সারাদিন খোলা রাখা যাবে বলেই শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি হওয়া দোকানের পাশাপাশি মিষ্টির দোকান, মাংসের দোকানও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

শুক্রবার রাজ্যের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে আংশিক লকডাউন ঘোষণার কথা জানানো হয়েছিল। যেখানে পরিষ্কার বলা ছিল, সকাল ৭টা থেকে ১০টা আর দুপুর ৩টে থেকে ৫ টা পর্যন্ত হাট-বাজার খোলা থাকবে। বাকি সময়ে সেগুলোকে বন্ধ রাখতে হবে। বাজারের পাশপাশি যে নিয়ম প্রযোজ্য হয়েছিল সমস্ত দোকানের ক্ষেত্রেও। তাই কোন-কোন দোকান খোলা রাখা হবে তা বিস্তারিতভাবে জানানো হল। 

গতকাল দেওয়া বিজ্ঞপ্তিতে রাজ্য জানিয়ে দিয়েছিল আগামী নির্দেশিকা জারি না করা পর্যন্ত সমস্ত শপিং মল, রেস্তোরাঁ, পানশালা, জিম, বিউটি পার্লার, সুইমিং পুল, স্পা বন্ধ থাকবে। তবে খাবারের হোম ডেলিভারি ও ওষুধ-মুদিখানার দোকান লকডাউনের আওতা থেকে বাদ থাকবে বলেই জানানো হয়েছিল যে বিজ্ঞপ্তিতে।

রবিবার ভোটগণনার দিন সমস্ত রকম জমায়েত, শোভাযাত্রার উপর জারি হয় নিষেধাজ্ঞা। সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও শিক্ষামূলক সমস্ত জমায়েতও বাতিল করার নির্দেশ জানানো হয়েছিল। পাশাপাশি রাজ্যের স্পষ্ট নির্দেশ নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

যদিও রাজ্যের বেশ কিছু জায়গায় শনিবার দেখা মিলেছে রাজ্যের নিয়ম অনুযায়ী লকডাউনের চিত্র দেখা যায়নি। তবে বেশিরভাগ জায়গাতেই নিয়মপালনের ছবি দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget