এক্সপ্লোর

West Midnapore : ফ্লাইওভারে ছড়িয়ে ছিটিয়ে বাতিস্তম্ভের বিদ্যুতের তার, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সৌন্দর্যায়নের দায়িত্বে থাকা খড়্গপুর পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছেন শহরের সচেতন নাগরিকরাও।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : ফ্লাইওভারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাতিস্তম্ভের বিদ্যুতের তার। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরিগেট ফ্লাইওভারে বাতিস্তম্ভের বৈদ্যুতিক তার পথচারীদের কাছে ক্রমশই প্রাণঘাতী হয়ে উঠেছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সৌন্দর্যায়নের দায়িত্বে থাকা খড়্গপুর পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছেন শহরের সচেতন নাগরিকরাও।

জানা যাচ্ছে, মেদিনীপুর জেলার খড়গপুর পুরিগেট ফ্লাইওভারে যে বাতিস্তম্ভ রয়েছে, তা থেকে বিপজ্জনকভাবে বেরিয়ে এসেছে বিদ্যুতের তার। বিপজ্জনকভাবে বাতিস্তম্ভ থেকে সেই তার ঝুলছে। শুধু তাই নয়, বাতিস্তম্ভের নিচে থাকা বৈদ্যুতিক বাক্সও খোলা অবস্থায় পড়ে রয়েছে। আর এই ঘটনাতেই দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন পথচারীরা। তাঁদের অভিযোগ, যেকোনও সময়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে বিপদ ঘটে যেতে পারে। পথ চলতি সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করে বলেন, 'ফ্লাইওভারের উপর যেভাবে ইলেকট্রিকের তার পড়ে রয়েছে, তাতে যে কোনও সময়ে কারও না কারও বিপদ ঘটে যেতে পারে। বাতিস্তম্ভের বাক্স বিপজ্জনকভাবে খোলা রয়েছে। পথ চলতি মানুষের জন্য ফ্লাইওভারের পরিস্থিতি খুবই ভয়াবহ।' অন্য আর এক পথচারী প্রসেনজিৎ দে বলেন, 'এই ফ্লাইওভার শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার। প্রতিদিন বহু মানুষ এর উপর দিয়ে যাতায়াত করেন। এরকম একটা ব্যস্ততম ফ্লাইওভারে খোলা বিদ্যুতের তার খুবই বিপজ্জনক। যদিও এখনও কোনও বিপদ ঘটেনি। কিন্তু আমরা কি বিপদ ঘটার জন্য অপেক্ষা করে বসে থাকব? এখানে অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এসে সেলফি তোলে। যেভাবে ইলেকট্রিকের তার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে যেকোনও সময়ে বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় প্রশাসনকে অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। তার উপর এখন বর্ষাকাল। বৃষ্টি হলে আরও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। দুর্ঘটনা ঘটার আরও আশঙ্কা থেকে যাচ্ছে।'

পুরিগেট ফ্লাইওভারের উপর অবিন্যস্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার থেকে বাতিস্তম্ভের নিচের বৈদ্যুতিক বাক্স খোলা অবস্থায় থাকার অভিযোগের প্রসঙ্গে খড়গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার বলেন, 'আমার কাছে এমন কোনও অভিযোগ আসেনি এখনও পর্যন্ত। এভাবে কোথাও বৈদ্যুতিক তার ছড়িয়ে রয়েছে বা বাক্স খোলা রয়েছে বলে কোনও খবর আমি জানি না। এভাবে বৈদ্যুতিক তারের বাক্স খোলা থাকার কথাও নয়। যদি কোথাও বাক্স খোলা থাকে, তাহলে তা সত্যিই বিপজ্জনক। যদি এমনটা হয়ে থাকে, আমি অবশ্যই লোক পাঠাচ্ছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget