এক্সপ্লোর

বৃদ্ধতন্ত্রই কি সিপিএমের কাঁটা? দলের রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্রর প্রস্তাব ৭৫-এর মধ্যে হতে হবে

কলকাতা:  বৃদ্ধতন্ত্রই কি সিপিএমের কাঁটা? রবিবার দলের রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র প্রস্তাব দেন, নতুন রাজ্য কমিটির সদস্যদের বয়স ৭৫-এর মধ্যে হতে হবে। যাঁদের বয়স ৭৫-এর কম কিন্তু, শারীরিকভাবে অসুস্থ ও অসমর্থ, তাঁদের স্বেচ্ছায় সরে যাওয়া উচিত। এতে কি কাজ হবে? উঠে আসবে তরুণ প্রজন্ম? আর সেটা না হলে কি ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম? পাকা চুল নয়। আনতে হবে কাঁচা চুলের জোয়ানদের। না হলে দল বাঁচানো যাবে না। কথাটা একসময় বলেছিলেন, তদানীন্তন সিপিএম নেতা রেজ্জাক মোল্লা। অধুনা তৃণমূল সরকারের মন্ত্রী রেজ্জাকের সেই মতকেই এবার মান্যতা দিতে চলেছে সিপিএম??? রাজ্য সম্পাদকের এই প্রস্তাব শুনে, রাজ্য কমিটির বেশ কয়েকজন সদস্য বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হলেও তাঁর ভাবমূর্তি ও দলের প্রতি অবদানের কথা মাথায় রেখে তাঁকে রাজ্য কমিটিতে রেখে দেওয়া হোক। এক্ষেত্রে ব্যতিক্রম অবশ্য বিমান বসু। কারণ দল মনে করে, বয়স হলেও বিমান এখনও কর্মক্ষম। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিমান বসু দলকে নেতৃত্ব দিন ভাল কথা। সঙ্গে তরুণ প্রজন্মকেও দলের সামনের সারিতে আনা হোক। যদি তা না হয়, তাহলে বাস্তবসম্মত এবং সময়োপোযোগী পদক্ষেপ কীভাবে নেবে একটা রাজনৈতিক দল? নতুন ভাবনাচিন্তার জন্য তো তরুণ মুখ দরকার! সেটা আর কবে বুঝবে সিপিএম নেতৃত্ব? সূত্রের খবর,  রাজ্য কমিটির বৈঠকে ঠিক হয়েছে, সিপিএমের নতুন রাজ্য কমিটি হবে ৮০ জনের। তাতে কম বয়সী ও মহিলা সদস্যের সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন। পর্যবেক্ষকদের একাংশ বলছে, সিপিএমে বৃদ্ধতন্ত্রের উদাহরণ ঝুরি ঝুরি। কিন্তু, একটা উদাহরণ দিলেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে। পুরুলিয়ার জেলা সিপিএমের সম্পাদক ছিলেন নকুল মাহাতো। ১৯৬৪ সালে সিপিএমের জন্মলগ্নে তিনি পুরুলিয়ার জেলা সম্পাদক হন। পদ ছাড়েন ২০১১ সালে। অর্থাৎ টানা ৪৭ বছর এক পদে। এই যদি দলের হাল হয়, তাহলে তরুণ নেতৃত্ব উঠে আসবে কী করে? প্রশ্ন অনেকেরই। সেইসঙ্গে পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য বৃদ্ধতন্ত্রের প্রশ্নে বঙ্গ সিপিএমের ছোঁয়াচ লেগেছিল পড়শি ত্রিপুরাতেও! কারণ, একটানা ২৫ বছর ধরে সেখানে ক্ষমতায় ছিল বামেরা। যাঁকে সামনে রেখে, প্রতিটি নির্বাচনে সিপিএম ঝাঁপিয়েছে, তিনি মানিক সরকার। নেতৃত্ব দেওয়ার মতো সেভাবে নতুন কোনও মুখ উঠে আসেনি। ত্রিপুরা সিপিএম অনেকটাই মানিক-নির্ভর হয়ে পড়েছিল! এবারও সেই মানিকই ছিলেন দলের নির্বাচনী-সেনাপতি। তাঁর ‘ইমেজ’কে কাজে লাগিয়েই ভোটে বিজেপিকে রোখার কৌশল নিয়েছিল সিপিএম। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। মানিক জিতলেও, ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাঁরই হাতে তৈরি ২৫ বছরের বাম দুর্গ। পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, এখানেই বাজিমাত করেছে বিজেপি। নতুন প্রজন্মের ভোটারদের মন পেতে তারা ‘হাতে হাতে স্মার্ট ফোন’, SEZ তৈরির মতো একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। এই সব পদক্ষেপই ‘সেভেন সিস্টার্সের’ একজনকে দখল করেছে ‘পদ্ম শিবির’।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget