এক্সপ্লোর

ফের ব্লু হোয়েল! বাড়িতে যুবকের রহস্যমৃত্যু, শরীরে একাধিক সূচ ফোটানোর চিহ্ন

পূর্ব বর্ধমান: ফের ব্লু হোয়েলের ছায়া! কাটোয়ায় যুবকের রহস্যমৃত্যু। মৃতদেহের পাশে মিলল সূচ! বাঁ হাতে একাধিকবার সূচ ফোটানোর চিহ্ন। বছর দুয়েক আগে মাধ্যমিকে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় বছর উনিশের সৌরভ চিত্রকর। বাবা জয়দেব চিত্রকরকে ব্যবসার কাজে সাহায্য করত সে। পরিবারের দাবি, শনিবার নির্দিষ্ট সময়ের পরেও ঘুম থেকে না ওঠায়, সৌরভকে ডাকতে যায় মা। কিন্তু ডাকাডাকি করেও সাড়া মেলেনি! ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় যুবকের মৃতদেহ! মৃত যুবকের প্রতিবেশী বলেন, জানলা দিয়ে দেখতে পাচ্ছি, ভিতরে পড়ে রয়েছে. সাড়া দিচ্ছে না। দরজা ভাঙলাম। ভিতরে ঢুকলাম। ব্যাঙের মতো পড়ে। দেখলাম হাতে ফুটো ফুটো দাগ। পাশে সূচ পড়ে। আত্মীয়দের বক্তব্য, বেশিরভাগ সময়তেই স্মার্টফোনে গেম খেলতেন সৌরভ। তখন কেউ কিছু আঁচ করতে না পারলেও, এখন পরিজন ও প্রতিবেশীদের দাবি, নীল তিমি ফাঁদে পড়েই অকালে ঝড়ে গেল যুবকের প্রাণ। কিন্তু কীভাবে মৃত্যু হল যুবকের? পুলিশ সূত্র ও ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সৌরভের বাঁ হাতে সূচ দিয়ে বিদ্ধ করার দাগ ছিল। বাঁ হাতে সূচ ফুটিয়ে ফুটিয়ে রেখাচিত্র করার দাগ স্পষ্ট। পায়ে ও বগলেও সূচ ফোটানোর দাগ। রক্তের দাগ ছিল। চিকিৎসকদের বক্তব্য, বগল দিয়ে ঢোকানো সূচই হৃদপিণ্ডে ঢুকে যায়, তার জেরে রক্তক্ষরণ, মৃত্যু। পুলিশ সূত্রে দাবি, এখনও সৌরভের মোবাইল ফোনের প্যাটার্ন লক খোলা যায়নি। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে যুবকের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও। তবে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত, সূচ দিয়ে প্রতিদিন একটু একটু করে সৌরভ নিজের হাতে কিছু একটা আঁকছিলেন! যে অবয়ব পাওয়া গিয়েছে, বাঁ হাতের কনুই ও কব্জির মাঝে! মৃত যুবকের পিসি বলেন, ব্লু হোয়েল খেলতে গিয়ে ও শেষ হয়ে গেল। দাদা-বউদির কোল খালি হল। যেন আর কারও না হয়। কেউ একটা বন্ধ করুক।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget