এক্সপ্লোর

Stick Run: ভয়ঙ্কর মৃত্যু ইনফ্লুয়েন্সারের, সরানো হল লাইভস্ট্রিম, মাত্র ১৪ বছর বয়সে তৈরি করেছিলেন জনপ্রিয় গেম Stick Run

Manuel Otto: ম্যানুয়েল ওত্তো, স্টিক রান গেমের স্রষ্টা। পরিণতি হল মর্মান্তিক। মাত্র ৩০ বছর বয়সে।

নয়াদিল্লি: হঠাৎ দাউ দাউ করে আগুন বাড়িতে। ভিতর থেকে উদ্ধার ইনফ্লুয়েন্সারের দেহ। যে সে ইনফ্লুয়েন্সার নন, জনপ্রিয় Stick Run গেমের স্রষ্টার ঝলসে যাওয়া দেহ উদ্ধার হল। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। কারণ Twitch-এ গোটা ঘটনাক্রম সরাসরি সম্প্রচারিত হয়। ভিডিওয় দেখা যায়, সোফায় শুয়ে নিজেই আগুন ধরাচ্ছেন। সেই অবস্থাতেও মুখে হাসি ছিল তাঁর। (Manuel Otto)

জার্মান নাগরিক, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যানুয়েল ওট্টোর ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। Stick Run গেমের মুখপাত্র তাঁর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন। গোটা ঘটনাক্রম যে সরাসরি সম্প্রচারিত হয়েছে এবং আত্মহত্যার তত্ত্ব যে উঠে আসছে, সেব্যাপারে সংস্থা পুরোপুরি ওয়াকিবহাল বলে জানিয়েছেন ওই মুখপাত্র। (Stick Run)

আরও পড়ুন: সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি

জার্মানির দক্ষিণ-পূর্বে অবস্থিত বাভেরিয়ার একটি বাড়ি থেকে ম্যানুয়েলের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন বাড়িতে। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশকে। যত ক্ষণে ভিতরে ঢোকা সম্ভব হয়, তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। Stick Run-এর তদারকি সংস্থার তরফে ফেসবুকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ক্রিয়েটর, ডেভলপার, ফেলো স্টিক রানার মার্ক-ম্যানুয়েল আলেকজান্ডার ওট্টোর মৃত্যুর খবরে সিলমোহর দিচ্ছি আমরা’।

ওই বিবৃতিতে আরও লেখা হয়, ‘শুধুমাত্র স্রষ্টাকে হারিয়ে ব্যথিত নই আমরা, যাঁর সৃষ্টি আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল, তাঁকে হারিয়ে মর্মাহত আমরা। উনি প্রত্যেকের স্মৃতিতে থেকে যাবেন। স্টিক রানার খেলে যাঁরা বড় হয়েছেন, ওঁকে মনে রাখবেন সকলে’। যে Twitch প্ল্যাটফর্ম থেকে ঘটনাক্রম সরাসরি সম্প্রচারিত হয়, তারা ম্যানুয়েলের চ্যানেল থেকে ভিডিওটি তুলে নিয়েছে। 

আরও পড়ুন: আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google

১৯৯৬ সালে জার্মানিতে জন্ম ম্যানুয়েলের। ২০১০ সালে, মাত্র ১৪ বছর বয়সে Stick Run গেমটি তৈরি করেন তিনি। ফেসবুকে একেবারে বিনামূল্যে গেম খেলার সুযোগ ছিল। মানুষের মতো দেখতে কাঠির আকারের একটি চেহারা মূল চরিত্র গেমের। বাধা-বিপত্তি পেরিয়ে অবিরাম দৌড়ে যায় সে। একটি করে বাধা পেরনোর সঙ্গে সঙ্গে কয়েন এবং পয়েন্ট জমতে থাকে।

২০১৩ সালে একটি সাক্ষাৎকারে ম্যানুয়েল জানান, তিনি অ্যানিমেটেড ছবি দেখতে ভালবাসেন। সেই  থেকেই ছোট ছোট স্কেচ আঁকতে শুরু করেন। একটা সময় পর ওই স্কেচ থেকেই ভিডিও গেম তৈরির কথা মাথায় আসে তাঁর। সেই মতো কাজে নেমে পড়েন। 

যে সময় Stick Run বাজারে আসে, সেই সময় ফেসবুকে FarmVille-এর দাপট। তার পরও সকলের কাছে জনপ্রিয়তা পায় গেমটি। সবমিলিয়ে প্রায় ৪ কোটি ৩০ লক্ষ মানুষ Stick Run গেম খেলেছেন। শুধু ডেস্কটপে নয়, মোবাইলেও ওই গেমের প্রতি আসক্তি জন্মায় অনেকের। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget