এক্সপ্লোর

Austen : অস্টেনের ধাক্কায় তছনছ সব, বিদ্যুৎহীন বাড়ির পর বাড়ি, শিয়রে আরেক ঝড়, ব্রিটেনে বিরাট বিপদ?

কোথাও উপড়ে গিয়েছে গাছ,  ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বাতিল  একাধিক ট্রেন। ব্রিটেনে বিরাট এলাকা আঁধারে ডুবে।

একের পর এক ঝড়ের ধাক্কার আশঙ্কা ব্রিটেনে।  প্রবল হাওয়া আর বৃষ্টিতে বিপর্যস্ত  জীবন। কোথাও উপড়ে গিয়েছে গাছ,  ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বাতিল  একাধিক ট্রেন। ব্রিটেনে বিরাট এলাকা আঁধারে ডুবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় হাজার হাজার মানুষ। 

শক্তিশালী ঝড় অস্টেনের প্রভাবে কার্যত বিপর্যস্ত ব্রিটেনের একাধিক এলাকা। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ও বিপর্যয় মোকাবিলা দল। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আরও একটি ঝড়, বোয়েলো। পূর্বাভাস বলছে,এই সপ্তাহান্তেই ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

গত রাতে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আছড়ে পড়ে ঝড় অস্টেন। এরপর ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে যায় ঝড়টি। প্রবল হাওয়ার দাপটে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর ও অন্যান্য পরিকাঠামো। রেল পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা।

ঝড়ের দাপট কতটা ছিল, তার ইঙ্গিত মিলেছে জার্সির আবহাওয়ার পরিসংখ্যানে। সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইল, অর্থাৎ প্রায় ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত ব্রিটেনের দক্ষিণ উপকূলও। সমুদ্রের উত্তাল ঢেউ এবং প্রবল হাওয়ার ধাক্কায় ভেঙে পড়েছে ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশ। ১৮৬৬ সালে চালু হওয়া এই পিয়ারটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঝড়ের দাপটে তার একটি অংশ সমুদ্রে ধসে পড়ে।  উপকূলবর্তী এলাকায় বইছে উত্তাল হাওয়া । তার ফলে উপকূলের মানুষের কাছে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে । 

ঝড় অস্টেনের দাপটে ব্রিটেনের বহু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তবে ন্যাশনাল গ্রিডের তরফে জানানো হয়েছে, ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়া ৬০ হাজারেরও বেশি বাড়িতে ফের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। কিন্তু এখনও বহু বাড়িতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। প্রবল হাওয়ায় গাছ ও অন্যান্য বস্তু বিদ্যুতের লাইনের উপর পড়ে সরবরাহ ব্যাহত হয়েছে।  ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিষেবা ফেরানোর কাজ চলছে। ঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে।

ঝড় অস্টেনের তীব্রতা কিছুটা কমলেও  দক্ষিণ স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত  বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস এবং ওয়েস্ট মিডল্যান্ডসের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার হলুদ  সতর্কতা জারি রয়েছে। তবে অস্টেনের প্রভাব কমার সঙ্গে সঙ্গেই স্বস্তি ফিরছে না। কারণ, ব্রিটেনের দিকে এগিয়ে আসছে আরও একটি ঝড়, বোয়েলো।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
Advertisement

ভিডিও

NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget