এক্সপ্লোর

Strait of Hormuz : হরমুজে কিছু হলে 'বিপর্যস্ত হবে' ভারতের ইন্টারনেট ব্যবস্থা, বাদ পড়বে না বিশ্ব !

Strait of Hormuz Crisis affect on India : ইরান যুদ্ধে যেকোনও প্রকারে শান্তি প্রক্রিয়া চাইছে ভারত। কেন ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশ্বের।

Strait of Hormuz Crisis affect on India : জ্বালানি সঙ্কটে জেরবার অবস্থার পাশাপাশি ধ্বংস হয়ে যাবে ভারতের ইন্টারনেট্ ব্যবস্থা ! আমেরিকা-ইজরায়েল হরমুজ প্রণালীতে হামলা করলে আদতে ক্ষতি হবে ভারতের। তাই ইরান যুদ্ধে যেকোনও প্রকারে শান্তি প্রক্রিয়া চাইছে ভারত। এর পিছনে রয়েছে হরমুজের তলদেশে থাকা কিছু বিষয়। জেনে নিন, কেন ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশ্বের।

কেন হরমুজ নিয়ে চিন্তা করছে বিশ্ব
সাধারণত হরমুজ প্রণালীতে কিছু হলে জ্বালানি সঙ্কটের কথা ভাবে বিশ্ব। কারণ এই ছোট প্রণালী দিয়েই বিশ্বের মোট তেলের পঞ্চমাংশ জাহাজের মাধ্যমে বিভিন্ন দেশে যায়। পাশাপাশি বিশ্বের LNG সরবরাহের একটা বড় পথ এই প্রণালী। সেই কারণে ইরান হরমুজ আটকে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের হাহাকার দেখা দিয়েছে। তবে একটা বিষয়ে সবাই উপেক্ষা করে চলছে।

হরমুজ প্রণালীর তলদেশে লুকিয়ে আসল রহস্য
তবে জ্বালানি পারাপারের পাশাপাশি এই প্রণালীর তলদেশে রয়েছে বিশ্ব ইন্টারনেট ব্যবস্থার চাবিকাঠি। এখানেই রয়েছে ইন্টারনেট সাবমেরিন কেবল, যার মধ্য়ে থাকেক বিশ্বের বিপুল পরিমাণ ডেটার ভাণ্ডার। কোনও কারণে এই এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেলে সমস্যা তৈরি হবে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায়। একবার কিছু হলে এই ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যা পুরোপুরি থমকে দিতে পারে বিশ্ব ইন্টারনেট পরিষেবা। যা তেলের দাম বৃদ্ধির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

স্য়াটেলাইটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্টারনেটের এই কেবল
অনেকেরই ধারণা সারা বিশ্বের ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট বা উপগ্রহের ওপর ভিত্তি করে চলে। যদিও বিশ্বের ৯৫-৯৭ শতাংশ ডেটা হরমুজ প্রণালীর তলদেশে থাকা কেবলের ওপর নির্ভরশীল। যার মাধ্যমে আমরা নিত্যদিনের হোয়াটসঅ্যাপ মেসেজ, নেটফ্লিক্স, ব্যাঙ্কের কাজ ছাড়াও সেনার যোগাযোগের বেশিরভাগ কাজ করে থাকি। এ সবই সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে হয়ে থাকে। 

কোন তারে জুড়ে রয়েছে ভারত-ইউরোপ
হরমুজের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবলের মধ্যেই রয়েছে ভারতের বিপুল ডেটার ভাণ্ডার। যা ভারত থেকে ইউরোপ, পশ্চিম এশিয়া ও বিশ্বের অন্য়ান্য জায়াগায় যোগাযোগ রক্ষা করে। যে কারণে একে সারা বিশ্বের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। মনে রাখতে হবে, ইন্টারনেট পরিষেবায় স্যাটেলাইট বিশ্ব ডেটার সামান্য কিছু অংশ ধরে রাখে। যে কারণে হরমুজকে এনার্জি চেকপয়েন্টের চেয়ে ডিজিটাল চেক পয়েন্ট হিসাবে দেখছে বিশ্ব।

কেন ভারতের কাছে হরমুজ বেশি চিন্তার কারণ
বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতি। ডিজিটাল ইন্ডিয়ায় দেশের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে জুড়তে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করি আমরা। কোনও কারণে আরব সাগরে উত্তেজনা তৈরি হলে ভারতের চিন্তা বাড়বে। কারণ এর তলা দিয়েই গেছে সব ফাইবার অপটিকের কেবল। তাই হরমুজে নতুন করে সমস্য়া চাইছে না নয়াদিল্লি। 

হরমুজে কিছু হলে ভিডিয়োতে কী সমস্যা হবে
কোনও কারণে এই কেবলগুলি কাটা পড়লে বিপর্যস্ত হবে ভারতের ইন্টারনেট পরিষেবা। সেই সময় আপনি স্লো-মোশনে ভিডিয়ো দেখতে পারবেন । বার বার ভিডিয়োর মধ্য়ে দাগ চলে আসবে। বাফার করার পাশাপাশি ভিডিয়ো কল করতে গেলেও সমস্য়া হবে। গুগল ক্লাউডে আংশিক সমস্য়া তৈরি করবে হরমুজের এই পরিস্থিতি। তবে টেক এক্সপার্টরা বলছেন, এরফলে পুরোপুরি ব্ল্যাকআউট সম্ভব নয়। হরমুজের তলদেশে কিছু হলে অন্য রাস্তা দিয়ে পাঠানো হবে ইন্টারনেট ট্রাফিক। সেই ক্ষেত্রে বিকল্প কেবল ও স্য়াটেলাইটের মাধ্যমে এই ইন্টারনেট ট্রাফিক পাঠানোর ব্যবস্থা করা হবে। 
    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget