এক্সপ্লোর

ট্যাব কেনার টাকা পেয়ে উল্লাস চোপড়ায়, ডিজে বাজিয়ে "রাজ্যে দিদি আর একবার" ধ্বনি পড়ুয়াদের

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে বন্ধ রয়েছে সব স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনের মাধ্যমেই লেখাপড়া চালাতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কিন্তু রাজ্যের বহু ছাত্রছাত্রীর অ্যানড্রয়েড মোবাইল ফোন বা ট্যাব কিনে অনলাইনে লেখাপড়া করার সামর্থ্য নেই।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: অনলাইনে লেখাপড়ার সুবিধার জন্য ট্যাব কিনতে পড়ুয়াদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই এই ঘোষণা করেছেন। ট্যাব কেনার জন্য টাকা অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দ উল্লাসে মেতে উঠল ছাত্রছাত্রীরা। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা রীতিমতো ডিজে বাজিয়ে নেচেগেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়ধ্বনি দিল। এমনই ছবির দেখা পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জে। রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা  আনন্দ উল্লাসের মধ্যেই আওয়াজ  তুলল "রাজ্যে দিদি আর একবার"। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে বন্ধ রয়েছে সব স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনের মাধ্যমেই লেখাপড়া চালাতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কিন্তু রাজ্যের বহু ছাত্রছাত্রীর অ্যানড্রয়েড মোবাইল ফোন বা ট্যাব কিনে অনলাইনে লেখাপড়া করার সামর্থ্য নেই। পড়ুয়াদের এই সমস্যার কথা ভাবনা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাত্রছাত্রীদের অনলাইনে লেখাপড়া চালানোর জন্য ট্যাব কেনার অর্থ দেওয়ার কথা ঘোষণা করেন। চলতি বছর জুনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি যাতে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা নিতে পারে তাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাঠানো হয়েছে পড়ুয়াদের অ্যকাউন্টে। আর ট্যাব কেনার টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দ উল্লাসে ফেটে পড়েন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। রীতিমতো ডিজে বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে তাঁরা। তাঁদের সেই উল্লাসের মাঝেই ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়ধ্বনি। সংশ্লিষ্ট পড়ুয়াদের দাবি, ট্যাব কেনার মতো সামর্থ তাদের ছিল না।  ‘মানবিক’ মুখ্যমন্ত্রী তাদের ট্যাব কেনার টাকা দিয়ে ভীষণভাবে উপকৃত করেছেন তাই আজ তাদের এত আনন্দ।  আনন্দ উল্লাসের মাঝেই পড়ুয়ারা আওয়াজ তোলে  " রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যয় আরও একবার "।

সেরা শিরোনাম

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সব মামলার শুনানি স্থগিত, কী জানাল সুপ্রিম কোর্ট?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সব মামলার শুনানি স্থগিত, কী জানাল সুপ্রিম কোর্ট?
Election Expenditure Recovery: ভোটে জিতে দলবদল-পদত্যাগ, অন্য দলে গিয়ে ফের প্রার্থী, উপনির্বাচনের খরচ কেন মানুষ বইবেন? উঠল প্রশ্ন, নোটিস দিল সুপ্রিম কোর্ট
ভোটে জিতে দলবদল-পদত্যাগ, অন্য দলে গিয়ে ফের প্রার্থী, উপনির্বাচনের খরচ কেন মানুষ বইবেন? উঠল প্রশ্ন, নোটিস দিল সুপ্রিম কোর্ট
Success Story: ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে
ছোটবেলায় চরাতেন গরু-মহিষ, তারই মধ্যে UPSC-র প্রস্তুতি! অবশেষে IAS হলেন ট্যাক্সিচালকের মেয়ে
Rahul Gandhi : 'এটা করবেন না ১০ হাজার কোটির ক্ষতি হয়ে যাবে', রাহুল গান্ধীর কাছে ফের চিঠি দিল্লির ব্যবসায়ীদের
'এটা করবেন না ১০ হাজার কোটির ক্ষতি হয়ে যাবে', রাহুল গান্ধীর কাছে ফের চিঠি দিল্লির ব্যবসায়ীদের

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget