এক্সপ্লোর

অযোধ্যার কাছে ৫ একর জমির প্রস্তাব গ্রহণ করল সুন্নি ওয়াকফ বোর্ড, মসজিদ ছাড়াও গড়বে রিসার্চ সেন্টার, হাসপাতাল, লাইব্রেরি

গত বছরের নভেম্বর সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের ঝুলে থাকা মন্দির-মসজিদ জমি বিতর্কের নিরসন করে অযোধ্যার বিতর্কিত জমিতে ট্রাস্ট গড়ে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করে উত্তরপ্রদেশের পবিত্র শহরের কোনও উল্লেখযোগ্য জায়গায় নতুন মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমির বন্দোবস্ত করার নির্দেশ দেয়।

নয়াদিল্লি: মসজিদ নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের রায়মাফিক মুসলিম পক্ষের বরাদ্দ ৫ একর জমি নেবে সুন্নি ওয়াকফ বোর্ড। অযোধ্যা থেকে প্রায় ৩০ কিমি দূরে লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে ধান্নিপুরে ওই জমি চিহ্নিত করা হয়েছে। সোমবার উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ওই ৫ একর জমি গ্রহণ করবে বলে জানিয়েছে। লখনউয়ে আজ বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঠিক হয়, তারা ধান্নিপুরে মসজিদ নির্মাণে একটি ট্রাস্ট গঠন করবে। সেখানে মসজিদ ছাড়াও তৈরি হবে ইন্দো-ইসলামিক রিসার্চ সেন্টার, হাসপাতাল ও লাইব্রেরি। অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি জমি বিতর্ক মামলায় মূল মামলাকারী পক্ষগুলির অন্যতম ওয়াকফ বোর্ড। তাতে বিভিন্ন পেশার আটজন সদস্য আছেন। আজকের বৈঠকে ছিলেন ৫ সদস্য। বোর্ডের চেয়ারম্যান জফর ফারুকি সাংবাদিকদের বলেন, মসজিদের আয়তন স্থির করা হবে স্থানীয় চাহিদা মাথায় রেখে। অযোধ্যার কাছে ৫ একর জমির প্রস্তাব গ্রহণ করল সুন্নি ওয়াকফ বোর্ড, মসজিদ ছাড়াও গড়বে রিসার্চ সেন্টার, হাসপাতাল, লাইব্রেরি গত বছরের নভেম্বর সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের ঝুলে থাকা মন্দির-মসজিদ জমি বিতর্কের নিরসন করে অযোধ্যার বিতর্কিত জমিতে ট্রাস্ট গড়ে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করে উত্তরপ্রদেশের পবিত্র শহরের কোনও উল্লেখযোগ্য জায়গায় নতুন মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমির বন্দোবস্ত করার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত বোর্ড ওই জমি গ্রহণ করবে কিনা, তা নিয়ে সংশয় বজায় ছিল কিছুদিন। শেষ পর্যন্ত আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা। জেলা প্রশাসনের জনৈক কর্তা আগে ধান্নিপুরের জমি প্রসঙ্গে জানিয়েছিলেন, মসজিদ তৈরির জন্য এটাই সবচেয়ে ভাল জমি, যার বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। এ মাসের প্রথম দিকে বোর্ডের হাতে জমির অ্যালটমেন্টের চিঠি তুলে দেওয়া হয়েছিল। ওয়াকফ বোর্ড যে ৫ একর জমির প্রস্তাব স্বীকার করবে, সেটা একপ্রকার নিশ্চিত হয়ে যায় শীর্ষ আদালতের নভেম্বরের রায় চ্যালেঞ্জ করে পেশ হওয়া যাবতীয় পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর। বোর্ডও জানায়, তারা পিটিশন খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড ও জামিয়ত উলেমা-ই-হিন্দ যারা আদালতের মুসলিম মামলাকারীদের প্রতিনিধিত্ব করে, মসজিদ তৈরির জন্য ৫ একর জমির প্রস্তাব গোড়াতেই প্রত্যাখ্যান করে।

সেরা শিরোনাম

Drug Racket : 'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
Kunal Ghosh:
"বক্তব্য শুনতে বাধ্য নই", কেন রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচি থেকে বেরিয়ে এলেন কুণাল ঘোষ ?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget