এক্সপ্লোর

'সুপ্রিম কোর্ট অবশ্যই চূড়ান্ত, কিন্তু অভ্রান্ত নয়', অযোধ্যা রায়ের নিন্দায় সরব ওয়েইসি, ৫ একর জমির প্রস্তাব প্রত্যাখ্যানের ডাক

ওয়েইসি আজ কংগ্রেসকেও নিশানা করে ‘শঠতা’ ও ‘দ্বিচারিতা’র জন্য শতাব্দীপ্রাচীন দলটির নিন্দা করেন। বাবরি মসজিদ রক্ষায় ব্যর্থতার অভিযোগেও কংগ্রেসকে তোপ দাগেন তিনি।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করে ৫ একর জমির অফার প্রত্যাখ্যানের পক্ষে সওয়াল করলেন আসাদুদ্দিন ওয়েইসি। এআইএমআইএম প্রতিষ্ঠাতা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধান বেঞ্চের রায়ের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, মুসলিমদের পৃষ্ঠপোষকতা করার প্রয়োজন নেই। শনিবার ১৩৪ বছর ধরে চলতে থাকা রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মালিকানা বিতর্ক মামলার মীমাংসা করে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির তৈরির পক্ষে মত দিয়েছে। রাম জন্মভূমি ন্যাসের হাতে জমি তুলে দেওয়ার কথা বলে কেন্দ্রকে ৩ মাসের মধ্যে প্রকল্প রচনা করে, ট্রাস্ট গড়ে মন্দির তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। ঐকমত্যের ভিত্তিতে দেওয়া রায়ে তাঁরা মসজিদ তৈরির জন্যও কোথাও বিকল্প ৫ একর জমি দিতে বলেছেন সুন্নি ওয়াকফ বোর্ডকে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের তীব্র সমালোচনা করে হায়দরাবাদের এমপি ওয়েইসি মুসলিমরা ওই জমি দান হিসাবে চায় না বলে জানান। বলেন, সুপ্রিম কোর্ট অবশ্যই চূড়ান্ত, কিন্তু অভ্রান্ত নয়। আমাদের সংবিধানের ওপর পুরোপুরি ভরসা আছে। আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি। ৫ একর জমি দান বাবদ চাই না। আমাদের এই জমির প্রস্তাব খারিজ করা উচিত। আমাদের তুষ্ট করবেন না। সুপ্রিম কোর্ট আজকের রায়ে কোনও ‘গুরুত্বপূর্ণ জায়গা’য় মসজিদ তৈরির কথা বলেছে। ওয়েইসি আজ কংগ্রেসকেও নিশানা করে ‘শঠতা’ ও ‘দ্বিচারিতা’র জন্য শতাব্দীপ্রাচীন দলটির নিন্দা করেন। বাবরি মসজিদ রক্ষায় ব্যর্থতার অভিযোগেও কংগ্রেসকে তোপ দাগেন তিনি। বলেন, কংগ্রেসের আসল চেহারা দেখা গেল। কংগ্রেস দ্বিচারিতা, প্রতারণা না করলে ১৯৪৯ সালে মসজিদে মূর্তি বসত না। রাজীব গাঁধী ওখানকার তালা না খুলিয়ে দিলে মসজিদ ওখানে আজও থাকত। নরসিমা রাও-ও যদি নিজের দায়িত্ব পালন করতেন, মসজিদ আজও থাকত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget