এক্সপ্লোর

Supreme Court:MGNREGA প্রকল্পে বকেয়া মজুরি সংক্রান্ত মামলায় কেন্দ্রকে অবস্থান জানাতে বলল সুপ্রিম কোর্ট

Pending MGNREGA Petitions: MGNREGA প্রকল্পে বকেয়া মজুরি সংক্রান্ত মামলায় কেন্দ্রকে নিজের অবস্থান জানাতে বলল সুপ্রিম কোর্ট। 'স্বরাজ অভিযান' নামে একটি রাজনৈতিক দল ওই মামলা দায়ের করেছে।

নয়াদিল্লি: MGNREGA প্রকল্পে বকেয়া মজুরি (Pending Payments) সংক্রান্ত মামলায় কেন্দ্রকে (Centre) নিজের অবস্থান জানাতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 'স্বরাজ অভিযান' নামে একটি রাজনৈতিক দল ওই মামলা দায়ের করেছে। মামলাকারীর তরফে আইনজাবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতের কাছে জানান,  MGNREGA প্রকল্পে মজুরি বাবদ প্রায় ১৩ হাজার কোটি টাকা মেটানো বাকি কেন্দ্রের। তার পরই কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট।  

কেন মামলা?
গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় 'স্বরাজ অভিযান' -কে বিচারপতি অজয় রস্তোগির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি মেনশন করার অনুমতি দেন। তখনই প্রশান্ত ভূষণ বলেন, 'সেই সমস্ত শ্রমিক যাঁরা কাজ করা সত্ত্বেও গত ১৫ মাস ধরে মজুরি পাননি, তাঁদের হয়ে এই মামলা করেছি।' তাঁর আরও অভিযোগ, 'যাঁরা কাজ করতে চান, সরকার স্রেফ টাকা নেই, এই যুক্তি দেখিয়ে তাঁদের কাজ দিচ্ছে না। যদিও সংশ্লিষ্ট আইন অনুযায়ী, প্রত্যেক বছরে ন্যূনতম ১০০টি কর্মদিবস তাঁদের পাওয়ার কথা। চাহিদা মাথায় রেখেই এই প্রকল্পের কথা ভাবা হয়েছিল।'  'স্বরাজ অভিযান'-র তরফে আরও দাবি, প্রকল্প-খাতে পর্যাপ্ত বাজেট ও মজুরি ঠিকঠাক দেওয়ার ব্যাপারে নির্দেশিকাও দিয়েছে সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উল্লেখ করেন প্রশান্ত ভূষণ। কেন্দ্র যে রাজ্যস্তরে দুর্নীতির অভিযোগে MGNREGA প্রকল্পে পাওনা টাকা দেওয়া বন্ধ করেছে, সে কথাও উল্লেখ করেন আইনজীবী। তাঁর প্রশ্ন, 'দুর্নীতির অভিযোগ থাকলে কেন্দ্র নিশ্চয়ই তার তদন্ত করবে। কিন্তু যাঁরা এর মধ্যেই কাজ করেছেন, তাঁদের মজুরি কী ভাবে আটকে থাকে?' এর পরই সুপ্রিম কোর্ট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বিষয়টি নিয়ে কেন্দ্রের অবস্থান জানাতে বলে। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা জুলাই মাসে। 

বঞ্চনার অভিযোগ...
কেন্দ্র যে একশো দিনের কাজের টাকা দেয় না, সে ব্যাপারে বার বার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারির গোড়াতেও তিনি বলেন, '১০০ দিনের টাকা দিতে হবে। আমরা ভিক্ষে চাই না, এটা আমাদের পাওনা টাকা । দুয়ারে সরকারের মাধ্যমে আমরা প্রচুর লোককে সাহায্য করেছি ।  বামফ্রন্ট একটা ঋণের ভান্ডার দিয়ে গেছে , সেটাও শোধ করতে হচ্ছে।' মার্চের শেষ দিকে এক সুর শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথা। তিনি বলেন, 'প্রয়োজনে একশো দিনের কাজ নিয়ে তদন্ত করান। কিন্তু রাজ্য়ের পাওনা টাকা দিয়ে দিন।' সঙ্গে হুঁশিয়ারি, বঞ্চনার অভিযোগে আন্দোলনকে দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে দেওয়া হবে!

আরও পড়ুন:সুরাত আদালতে ফের ধাক্কা রাহুলের, মোদি-পদবি বিতর্কে সাজার নির্দেশে বজায় সাজা

সেরা শিরোনাম

Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget