এক্সপ্লোর

মুসলিমরা অনুসরণ করে, হালাল পদ্ধতিতে প্রাণীহত্যায় নিষেধাজ্ঞা চেয়ে পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

‘অখন্ড ভারত মোর্চা’ পিটিশনে সওয়াল করেছিল, হালাল প্রচণ্ড যন্ত্রাণাদায়ক। হালালের নামে অমানবিক জন্তু হত্যার অনুমতি দেওয়া উচিত নয়।

নয়াদিল্লি: হালাল পদ্ধতিতে প্রাণীহত্যায় নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ‘অখন্ড ভারত মোর্চা’ নামে একটি সংগঠন। জন্তু-জানোয়ারের প্রতি নিষ্ঠুরতা রোধ আইনের ২৮ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে তারা। কিন্তু মুসলিমদের পালন করা হালাল পদ্ধতিতে প্রাণী হত্যা বন্ধ করার পিটিশনটি খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় কিষাণ কউল নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ, বলেছে, মানুষের খাদ্যাভাসে তারা হস্তক্ষেপ করতে পারে না। বেঞ্চের আরেক সদস্য বিচারপতি দীনেশ মাহেশ্বরী। বেঞ্চ বলেছে, আদালত ঠিক করে দিতে পারে না কে আমিষ খাবে, কে নিরামিষাশী হবে। যারা হালাল মাংস ভালবাসে, তারা হালাল মাংস খেতে পারে। যারা ঝটকা মাংস খেতে চায়, তারা ঝটকা মাংস খেতে পারে। প্রসঙ্গত, ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও ধর্মীয় গোষ্ঠী যেভাবে প্রাণীহত্যা করতে চায়, সেটা সংশ্লিষ্ট আইনে অপরাধ বলে গণ্য হয় না। হালাল সহ নানা পদ্ধতিতে প্রাণীহত্যা চলে। হালাল পদ্ধতিতে প্রাণীর ঘাড়ের শিরা কেটে দেওয়া হয়। তার ফলে রক্তপাতের ফলে সংশ্লিষ্ট প্রাণীর মৃত্যু হয়। আর ঝটকা পদ্ধতিতে অস্ত্রের এক কোপে প্রাণীর মাথা কেটে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। এহেন সব পদ্ধতিই ২৮ অনুচ্ছেদে বৈধ। হালাল অনুসরণ করে মুসলিমরা, ঝটকা প্রথা মানে হিন্দুরা। ‘অখন্ড ভারত মোর্চা’ পিটিশনে সওয়াল করেছিল, হালাল প্রচণ্ড যন্ত্রাণাদায়ক। হালালের নামে অমানবিক জন্তু হত্যার অনুমতি দেওয়া উচিত নয়। পিটিশনে আরও বলা হয়, ঝটকা পদ্ধতিতে সংশ্লিষ্ট প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বলে সে কষ্ট, যন্ত্রণা পায় না। আর হালাল পদ্ধতিতে যন্ত্রণা সহ্য করে মরতে হয় তাকে। তবে বেঞ্চ এহেন পিটিশনের অভিপ্রায় নিয়ে সংশয় প্রকাশ করে পিটিশনটি বিবেচনা করতে অস্বীকার করে। শীর্ষ আদালতের বক্তব্য, আপনার পিটিশনে কুঅভিসন্ধি আছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ?
কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ?
Priyanka Tibrewal :
"এবারের লড়াই BJP-র জেতার লড়াই না..."! কেন বললেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ?
Trump on Netanyahu: তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালানো নিয়ে এবার নেতানিয়াহুকে 'ভর্ৎসনা' করলেন ট্রাম্প!
তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালানো নিয়ে এবার নেতানিয়াহুকে 'ভর্ৎসনা' করলেন ট্রাম্প!
West Bengal News Assembly Election 2026: রাজীব কুমারের 'ভাল বন্ধু', সদ্য প্রাক্তন IPS, বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার
রাজীব কুমারের 'ভাল বন্ধু', সদ্য প্রাক্তন IPS, বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget